এক্সপ্লোর

Jhora Palok: সাদা-কালোয় কবির মানসিক টানাপোড়েনকে ফুটিয়ে তুলবেন ব্রাত্য, সঙ্গী জয়া

Jhora Palok Film: সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সাদা কালো আর রঙিনে ফুটিয়ে তোলা হয়েছে এক কবির টানাপোড়েন, খ্যাতি আর শিল্পীসত্তার দ্বন্ধ, অর্থ আর আত্মসম্মানের সংঘাতকে।

কলকাতা: পাঠ্য বইতে জীবনানন্দ দাসকে চেনা সেই 'বাংলার মুখ আমি দেখিয়েছি' কবিতা দিয়ে। কিন্তু ব্য়ক্তি জীবনানন্দ, তাঁর জীবনের চড়াই-উৎরাই নিয়ে কতটুকু জানি আমরা? অজানা সেই গল্পকেই ছবির পর্দায় তুলে আনছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। মুখ্যভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu), জয়া আহসান (Joya Ahashan) ও অন্যান্যরা। 

সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সাদা কালো আর রঙিনে ফুটিয়ে তোলা হয়েছে এক কবির টানাপোড়েন, খ্যাতি আর শিল্পীসত্তার দ্বন্ধ, অর্থ আর আত্মসম্মানের সংঘাতকে। ট্রেলারেই নজর কাড়ে প্রত্যেক শিল্পীর অভিনয়। মুখ্যভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu)। জীবনানন্দ দাসের চরিত্রে অভিনয় করছেন তিনি। জীবনানন্দ দাসের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান (Jaya Ahashan)। জীবনানন্দ দাসের অল্পবয়স্ক চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সজনীকান্ত দাসের ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার (Devshankar Haldar)। কৌশিক সেন (Kaushik Sen) অভিনয় করেছেন বুদ্ধদেব বসুর ভূমিকায়। 

আরও পড়ুন: Rana Rupankar Music Album: অনর্থক সোশ্যাল মিডিয়া ট্রায়াল হচ্ছে, ১০-১৫ বছর রূপঙ্করের মতো শিল্পীদেরই প্রয়োজন: রানা

চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে ইতিমধ্যেই। জয় গোস্বামী এই ছবিটা ৩ বার দেখে বলেছিলেন, এই ছবি সাধারণ মানুষের কাছে পৌঁছনো উচিত। ব্রাত্য বসু আর জয়া আহসান, অর্থাৎ, ছবির নায়ক নায়িকারাও বেশ আশাবাদী এই ছবি নিয়ে। এবার অপেক্ষা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া 'ঝরা পালক'-কে। জীবনানন্দ দাশের জীবন আধারিত এই ছবি মুক্তি পাবে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালনা এই ছবি মুক্তি পাবে ২৪ জুন। 

প্রসঙ্গত, এর কয়েকদিন আগেই মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় অভিনীত, সৌভিক কুণ্ডু পরিচালিত নতুন ছবি 'আয় খুকু আয়'। শুধু তাই নয়, এই ছবির আগে পরে মুক্তি পাচ্ছে একাধিক বাংলা ছবি। প্রতিযোগিতা কঠিন হচ্ছে? ছবির পরিচালক সায়ন্তন বলছেন, 'অন্য যে সমস্ত বাংলা ছবি মুক্তি পাচ্ছে, তাদের সঙ্গে 'ঝরা পালক' প্রতিযোগীতাতেই নামছে না। আমরা আশা করছি না মানুষ দলে দলে এসে ভিড় করে এই ছবিটা দেখবে। কিন্তু 'ঝরা পালক' একেবারেই অন্য ধারার ছবি। তবে মানুষ ছবি দেখতে আসলে বুঝব, এখনও জীবনানন্দকে ভুলে যাননি মানুষ।'

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget