এক্সপ্লোর

Jissu Sengupta News: 'নেতিবাচক চরিত্রে আপত্তি নেই, সুযোগ পেলে ময়ূরবাহন হব'

'যখন আমি ময়ূরবাহন সাজলাম, ওই কস্টিউমটা পরলাম... আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, ময়ূরবাহন হওয়ার সুযোগ এলে সেটাও বোধহয় আমি পারব'

কলকাতা: নেতিবাচক চরিত্রে করতে আপত্তি নেই তাঁর, বরং 'ঝিন্দের বন্দি'-র ময়ূরবাহনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তাঁর সদব্যবহার করতে পারবেন বলেই মনে হয়েছিল যীশু সেনগুপ্তের। হঠাৎ কেন এমন ভাবনা? কারণ এই ভাবনা যখন তাঁর মাথায় এসেছিল, তখন তাঁর পরণে স্বয়ং ময়ূরবাহনের পোশাক। তাঁকে সাজিয়ে তোলা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি চরিত্রের আদলে।

ময়ূরবাহন হওয়ার স্বপ্ন

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) বায়োপিক 'অভিযান'। সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়সকালের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নিজে। আর অল্প বয়সের সৌমিত্র হয়েছেন যীশু সেনগুপ্ত। ছবি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবির বিভিন্ন দৃশ্য। তপন সিংহ পরিচালিত 'ঝিন্দের বন্দি' ছবিতে কিংবদন্তি সেই ময়ূরবাহনের রুপেও দেখা গিয়েছে যীশুকে। আর সেই চরিত্রই নাকি যীশুর স্বপ্নের। এবিপি লাইভকে যীশু বললেন, 'কখনও ভাবিনি অভিনেতা হব। কিন্তু যখন থেকে অভিনয়ে এসেছি, ওই একটা চরিত্রের ওপরেই আমার লোভ। ময়ূরবাহন। আমি ছোট থেকে অনেকবার 'ঝিন্দের বন্দি' দেখেছি। আর যতবার দেখেছি, ততবারই ইচ্ছা হয়েছে পর্দায় নিজেকে ময়ূরবাহন হিসেবে দেখার।'

আরও পড়ুন: 'সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হইনি কখনও, মানুষের ভালোবাসাই পেয়েছি'

ময়ূরবাহনকে ছোঁয়া

এই ছবিতে কিছুটা হলেও সেই শখ পূরণ হল? হাসতে হাসতে অভিনেতা উত্তর দিলেন, 'কিছুটা। যদি কখনও 'ঝিন্দের বন্দি' আবার তৈরি হয়, আমি ময়ূরবাহনের চরিত্রে অভিনয় করতে চাইব। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের মধ্যেই গ্রে শেড থাকে। কেউ সাদা কালো হতে পারে না। আমার গ্রে শেডের চরিত্রে অভিনয় করার কোনও আপত্তি নেই। অভিযান -এ আমরা 'ঝিন্দের বন্দি'-র যে শটটা দেখিয়েছি, গোটা ছবির মধ্যে সেই জায়গাটা আমার দারুণ প্রিয় আর খুব মজার। যখন আমি ময়ূরবাহন সাজলাম, ওই কস্টিউমটা পরলাম... আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, ময়ূরবাহন হওয়ার সুযোগ এলে সেটাও বোধহয় আমি পারব। ভীষণ ভালো ছিল সেই অভিজ্ঞতাটা।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget