এক্সপ্লোর

Jissu Sengupta Update: 'আমার মতে ময়ূরবাহন হয়ে উত্তমকুমারকে গোল দিয়েছিলেন সৌমিত্র জ্যেঠু'

তপন সিংহ পরিচালিত 'ঝিন্দের বন্দি' ছবিতে কিংবদন্তি সেই ময়ূরবাহনের রুপেও দেখা গিয়েছে যীশুকে। আর সেই চরিত্রই নাকি যীশুর স্বপ্নের।

কলকাতা: তিনি অভিনেতা হতে চাননি। ক্রিকেট খেলতেন, ড্রাম বাজাতেন। ভেবেছিলেন, বাইশ গজই হবে তাঁর কেরিয়ার। কিন্তু তাঁর কপালে লেখা ছিল রুপোলি পর্দায় জ্বলে ওঠা। তাই হল। আর যখন থেকে অভিনয়ে পা দিয়েছিলেন, একটা চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতেন তিনি। ময়ূরবাহন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস 'ঝিন্দের বন্দি'-র খলনায়ক ময়ূরবাহন। যে চরিত্রে অভিনয় করে একটা সময়ে হাজার হাজার মানুষের মন জয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রমাণ করে দিয়েছিলেন, খলনায়কের চরিত্রে অভিনয় করেও অনায়াসে জায়গা করে নেওয়া যায় রমণী হৃদয়ে। সেই চরিত্রে পর্দায় নিজেকে দেখার স্বপ্ন ছিল যীশু সেনগুপ্তের (Jissu Sengupta)। 

আরও পড়ুন: 'আমার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের তুলনাই করা উচিত নয়'

 

ময়ূরবাহন স্বপ্নের চরিত্র

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) বায়োপিক 'অভিযান'। সেই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়সকালের ভূমিকায় অভিনয় করেছেন তিনি নিজে। আর অল্প বয়সের সৌমিত্র হয়েছেন যীশু সেনগুপ্ত। ছবি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবির বিভিন্ন দৃশ্য। তপন সিংহ পরিচালিত 'ঝিন্দের বন্দি' ছবিতে কিংবদন্তি সেই ময়ূরবাহনের রুপেও দেখা গিয়েছে যীশুকে। আর সেই চরিত্রই নাকি যীশুর স্বপ্নের। এবিপি লাইভকে যীশু বললেন, 'কখনও ভাবিনি অভিনেতা হব। কিন্তু যখন থেকে অভিনয়ে এসেছি, ওই একটা চরিত্রের ওপরেই আমার লোভ। ময়ূরবাহন। আমি ছোট থেকে অনেকবার 'ঝিন্দের বন্দি' দেখেছি। আর যতবার দেখেছি, ততবারই ইচ্ছা হয়েছে পর্দায় নিজেকে ময়ূরবাহন হিসেবে দেখার।'

কেন? নেতিবাচক চরিত্র বলে? যীশু বললেন, 'ঠিক তা নয়, আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের মধ্যেই গ্রে শেড থাকে। কেউ সাদা কালো হতে পারে না। আমার গ্রে শেডের চরিত্রে অভিনয় করার কোনও আপত্তি নেই। কিন্তু ময়ূরবাহন চরিত্রের মধ্যে একটা ব্যাপার আছে। ওই ছবিতে উত্তমকুমারও (Uttam Kumar) ছিলেন। ওনার ডাবল রোল ছিল। রাজপুত্র হয়েছিলেন উনি। আমার মতে ওই একটা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তমকুমারকে গোল দিয়েছিলেন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget