এক্সপ্লোর

'ঠান্ডা যুদ্ধ' চলছে অক্ষয় কুমারের সঙ্গে? মুখ খুললেন জন আব্রাহাম

২০১৯-এ ফের তাঁদের ছবি একইদিনে মুক্তির ঘোষণা হয়। অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' এবং জন আব্রাহামের 'বাটলা হাউজ' একইদিনে মুক্তি পাওয়ায় দুই অভিনেতার মধ্যে তিক্ততা আরও বাড়ে।

মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম (John Abraham) এবং অক্ষয় কুমার (Akshay Kumar)। 'গরম মশালা' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ারও করেছিলেন। কিন্তু বলিউডের আনাচে কানাচে কান পাতলেই তাঁদের মধ্যে চলা 'ঠান্ডা যুদ্ধ'র কথা শোনা যায়। সৌজন্য, একইসঙ্গে তাঁদের দুজনের ছবি মুক্তির দিন পড়ায়। শোনা যায়, ২০১৮-তে অভিনেতা জন আব্রাহামের 'সত্যমেব জয়তে' এবং অক্ষয় কুমারের 'গোল্ড' মুক্তি পায়। সেই সময় নাকি বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার জন আব্রাহামের উদ্দেশে কিছু তীর্যক মন্তব্যও করেন। এর মধ্যে দিয়েই তাঁদের সম্পর্কে তিক্ততা দেখা দেয়। ২০১৯-এ ফের তাঁদের ছবি একইদিনে মুক্তির ঘোষণা হয়। অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' এবং জন আব্রাহামের 'বাটলা হাউজ' একইদিনে মুক্তি পাওয়ায় দুই অভিনেতার মধ্যে তিক্ততা আরও বাড়ে বলে শোনা যায়। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে এই 'ঠান্ডা যুদ্ধ' প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল জন আব্রাহামকে।

করোনা পরিস্থিততির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর দীপাবলিতে মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'সূর্যবংশী'। এই ছবিতে দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর সিংহ এবং অজয় দেবগনকে। ছবিটি মুক্তি পেতেই সিনেমাহলমুখী হতে দেখা গিয়েছে দর্শককে। ইতিমধ্যেই প্রায় ২০০ কোটির ক্লাবে পৌঁছতে চলেছে। মাত্র ৫ দিনের মধ্যেই 'সূর্যবংশী' একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। ফলে বক্স অফিস কালেকশনের দিক থেকে দারুণ ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী'। খুব শীঘ্রই মুক্তি পাবে জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'। জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। নিজের আগামী ছবির প্রোমোশনে এসে জন আব্রাহামকে দেখা গেল অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী'র প্রশংসা করতে। সম্পর্কের তিক্ততা কি তাহলে কমল?

আরও পড়ুন - সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর নিজের জন্মদিনে বড় ঘোষণা নাগা চৈতন্যর

নিজের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'-র গান প্রসঙ্গে জন আব্রাহাম বলেন, 'আমাদের ছবির গানগুলো খুবই ভালো তৈরি হয়েছে। সবকটা গানই ভালো। তবে আমার সবথেকে পছন্দের গান 'মেরি জিন্দেগী'। ছবির ব্যবসা থেকে নেট মাধ্যমে কতটা তা চলবে, সব কিছুই নির্ভর করে দর্শকের উপর। করোনা পরিস্থিতিতে যখন কোনও কিছুর উপর নিয়ন্ত্রণ ছিল না, 'সূর্যবংশী' সেই দরজাটা খুলে দিয়েছে। আশা করছি, আমাদের ছবিতেও দর্শক আসবেন এবং অবশ্যই বিনোদন পাবেন।'

সলমন খান, আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ'-র সঙ্গে প্রায় একই সময়ে মুক্তি পাচ্ছে 'সত্যমেব জয়তে টু'। এই প্রসঙ্গে জন আব্রাহাম বলেন, 'আমার মনে হয় এখন যে পরিস্থিতি চলছে, তাতে অন্তত ৬টা মাস প্রতিটা ছবিকে ব্যবসা করার নির্দিষ্ট সময় দেওয়া দরকার। কিন্তু অনেকদিন ধরে আটকে থাকার ফলে এখন সেই সুযোগটাও নেই। তাই একদিনে বা একই সময়ে দুটো ছবি মুক্তি পাওয়া অস্বাভাবিক নয়।'

সেরা শিরোনাম

Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget