এক্সপ্লোর

K K Demise: কে কে-র প্রথম বলিউড ব্রেক কোন গান দিয়ে? জানুন অজানা তথ্য

কে কে-র প্রয়াণে অনুরাগীদের কানে বারবার যেন বেজে উঠছে তাঁর গাওয়া একের পর এক জনপ্রিয় গান। একনজরে দেখে নেওয়া যাক কে কে-র সম্পর্কে অজানা কিছু তথ্য।

কলকাতা: সদ্য প্রয়াত হয়েছেন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কে কে (K K)। কলকাতায় একটি গানের অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করতে থাকেন। শো চলাকালীন বারবার বলছিলেন যে, তাঁর শরীর খারাপ লাগছে। গরম লাগার কথাও জানান তিনি। অসুস্থ বোধ করায় ফিরে যান হোটেলে। সেখানেও অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারী হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জনপ্রিয় গায়ক কে কে-র প্রয়াণে (K K Demise ) শোকে বিহ্বল বিনোদন জগত। শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন তারকা থেকে অনুরাগীরা। 

হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। বেশিরভাগ অনুরাগীরা তাঁকে কে কে নামেই চিনতেন। গায়কের প্রয়াণে অনুরাগীদের কানে বারবার যেন বেজে উঠছে তাঁর গাওয়া একের পর এক জনপ্রিয় গান। একনজরে দেখে নেওয়া যাক কে কে-র সম্পর্কে অজানা কিছু তথ্য।

কে কে-র অজানা তথ্য-

বিভিন্ন তথ্য অনুসারে জানা যায়, কে কে-র সঙ্গীত জীবন শুরু হয়েছিল তাঁর মায়ের মালয়ালি গান শুনে। যা রেকর্ড করেছিলেন তাঁর নানা। স্কুল জীবনে 'শোলে' ছবির 'মেহবুবা' গানটি শুনতে খুব পছন্দ করতেন তিনি। খুব অল্প বয়স থেকেই স্টেজে পারফর্ম করা শুরু করেন। জানা যায়, তিনি যখন দ্বিতীয় শ্রেনীতে পড়তেন, তখন তিনি প্রথমবার স্টেজে পারফর্ম করেন। সঙ্গীতকেই নিজের কেরিয়ার করে তুলতে চেয়েছিলেন বরাবর।  'রাজা রানি' ছবিতে 'যব আন্ধেরা হোতা হ্যায়' গান গেয়ে অত্যন্ত প্রশংসিত হন।

ছোটবেলার প্রেমিকা জ্যোতি কৃষ্ণাকে বিয়ে করেন কে কে। জানা যায়, বলিউডে কাজ করার আগে বেশ কয়েক মাস সেলসম্যানের চাকরিও করেন তিনি। পরিবারের আর্থিক অবণতির জন্য এই চাকরি করেন তিনি। যদিও মাস ছয়েক সেলসম্যানের চাকরি করার পর তিনি পাড়ি দেন মুম্বই। সেখানে প্রথমে বেশ কিছুটা সময় প্লেব্যাকের সুযোগ পাননি কে কে। সেই সময়টা প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গলসে গেয়েছিলেন।

আরও পড়ুন - KK Demise: কীভাবে সঙ্গীতজগতে পা রেখেছিলেন সদ্য প্রয়াত গায়ক কে কে?

কে কে-র প্রথম বলিউড ব্রেক ছিল 'হম দিল দে চুকে সনম' ছবির 'তড়প তড়প' গানটি। এই গানের জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। গান এবং ছবির সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে কে কে। এরপর একের পর এক ছবিতে হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। বলিউড অভিনেতা ইমরান হাশমি তাঁর গাওয়া বহু গানে ঠোঁট মিলিয়েছেন। স্টেজ পারফরম্যান্সেও দারুণ জনপ্রিয় কে কে। তাই তো বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল কে কে-র পারফরম্যান্স। সেই স্টেজ পারফরম্যান্স শেষ করেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই গায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget