এক্সপ্লোর

K K Rupankar Controversy: 'কে কে-র প্রতি বিদ্বেষ নেই, গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক’ সাংবাদিক সম্মেলন করে বললেন রূপঙ্কর

K K and Rupankar Bagchi's comment Controversy: সাংবাদিক সম্মেলনে বসেও কারও ব্যক্তিগত কোনও প্রশ্নের উত্তর দেননি রূপঙ্কর। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি।

কলকাতা: বিতর্ক, ক্ষোভ, কুৎসার ঝড়... প্রায় ৩ দিন যোগাযোগ করা যায়নি সঙ্গীতশিল্পীর সঙ্গে। অবশেষে মুখ খুললেন সঙ্গীতশিল্পী। কিন্তু ব্যক্তিগতভাবে কারও কাছে নয়, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে। তিনি এলেন, একটি হাতে লেখা চিঠি পড়লেন, এবং তৎক্ষণাৎ সংবাদমাধ্যমের কাছে হাত জোড় করে মঞ্চ ত্যাগ করলেন। রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। কে কে  (K K) -কে নিয়ে বিতর্কের পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন তিনি। 

আজ প্রেস ক্লাবে আসেন রূপঙ্কর। সাংবাদিকরা অপেক্ষা করছিলেন আগে থেকেই। মাত্র ৫ মিনিট ছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে বসেও কারও ব্যক্তিগত কোনও প্রশ্নের উত্তর দেননি রূপঙ্কর। সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি। কেবল হাতে ধরা একটি বয়ান পড়েন রূপঙ্কর। বয়ান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান ক্লাব থেকে। তার আগেই তিনি বলে দেন, আজ তিনি ব্যক্তিগতভাবে কারও সঙ্গেই কথা বলবেন না। 

কী ছিল রূপঙ্করের সেই বয়ানে? সঙ্গীতশিল্পী বললেন, 'আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'

আরও পড়ুন: Sushmita Update: টলিপাড়া নয়, অন্য পেশার মানুষের প্রেমেই হাবুডুবু 'অপু' সুস্মিতা!

রূপঙ্কর আরও বলেন, 'কে কে-র প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। আমি আমার ফেসবুক লাইভের বক্তব্যে একার কথা বলতে চাইনি। বেশ কয়েকজন ট্যালেন্টের কথা বলতে চেয়েছিলাম। তবে, তাঁদের কারও অনুমতি না নিয়ে বলেছিলাম বলে দুঃখিত। গায়ক হিসেবে আমার কোনও হতাশা নেই। কিন্তু বাঙালি সঙ্গীতশিল্পীদের নিয়ে জাতিগতভাবে আমি চিন্তা করি। কে কে-র নাম তুলে আনা একটি রূপক মাত্র। কে কে জানত কে কে-র জন্য চরম পরিণতি ওৎ পেতে রয়েছে।'

এরপরেই প্রেসক্লাব ছেড়ে বেরিয়ে যান রুপঙ্কর। এদিন সঙ্গীতশিল্পীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও। সঙ্গীতশিল্পী বেরিয়ে যাওয়ার পরে তিনি সাংবাদিকদের হাতে বয়ানের কপি তুলে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget