এক্সপ্লোর

'আমি রাজনীতির লোক নই' কবীর সুমনের ফেসবুক পোস্টের নিশানায় বাবুল সুপ্রিয়?

বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদানের পরদিনই কবীর সুমনের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা।

কলকাতা: বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদানের পরদিনই কবীর সুমনের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। বাবুল সুপ্রিয়কে নিশানা করে তিনি লিখেছেন, আমি রাজনীতির লোক নই। তবু আজ জীবনে প্রথম মনে হচ্ছে একটা দল খুলি। যার ভিত্তি হবে অহিংসা, ধর্মনিরপেক্ষতা, বাংলাবাদ আর সমাজতন্ত্র। কবীর সুমনের এই পোস্টকে উদ্দেশ্য করে আজ সাংবাদিক সম্মেলন থেকে বার্তা দেন বাবুলও।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কবীর সুমন লেখেন, 'আমি রাজনীতির লোক নই। রাজনীতিতে থেকে দেখেছি ওটা আমার জায়গা নয়। তবু, আজ জীবনে প্রথম মনে হচ্ছে একটা দল খুলি। যার ভিত্তি হবে অহিংসা, ধর্মনিরপেক্ষতা, বাংলাবাদ আর সমাজতন্ত্র আমি বাকরুদ্ধ হইনি। তেমন অবাকও হইনি। শুধু বুঝতে পারছি আমার মতো লোকদের আসলে কোনও জায়গা নেই।'

এই প্রসঙ্গে আজ সাংবাদিক সম্মেলনে বাবুল সুপ্রিয় বলেন, 'ফেসবুক একটা পাবলিক প্ল্যাটফর্ম। সেখানে যে যা খুশি মন্তব্য করতে পারে। আমার ফোনে ফেসবুক, ট্যুইটার কিছুই নেই। আর তাই আমি ফেসবুকের কোনও পোস্ট পড়ি ও না। এবিষয়ে আমি কোনও মন্তব্য করব না। এটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। আগামী কিছুদিন আমি যদি গঠনমূলক চিন্তাভাবনা করি তাতে সবারই ভালো হবে।'

">

প্রসঙ্গত, তৃণমূলে যোগ দেওয়ার ২৪-ঘণ্টা পর আজ সাংবাদিক সম্মেলনে বাবুল জানান, কেন তিনি বিজেপি ত্য়াগ করেন। এদিন তিনি বলেন, ‘আমি প্লেয়িং ইলেভেনেই থাকতে চাই। খেলার সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি। মমতা ও অভিষেককে ধন্যবাদ আমাকে প্রথম একাদশে রাখায়।’

তিনি বলেন, ‘বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, আমি খুশি। ৭ বছর ধরে তৃণমূল স্তরে রাজনীতি করেছি, লড়াই করেছি। আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, আমি সেই সুযোগের ব্যবহার করছি।’ বাবুল মনে করিয়ে দেন, দিল্লিতে থেকেও তিনি বাংলার জন্যই কাজ করেছেন। বললেন, ‘দিল্লিতে থেকেও আমি বাংলার জন্যই কাজ করেছি। ইস্টওয়েস্ট মেট্রোর জন্যও আমি কাজ করেছি। সুরেশ প্রভুর সঙ্গে গাড়িতে করে ঘুরেছিলাম ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য। গঙ্গার তলা দিয়ে হেঁটে গেছি। কাজ তো করেছি। প্রথমবার গায়ক দেখে হয়ত ভোট দিয়েছিলেন মানুষ। দ্বিতীয়বার তো কাজ দেখে দিয়েছেন।'

সেরা শিরোনাম

Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?

ভিডিও

Abhishek Banerjee: ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'সেবাশ্রয়' নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ
Aparupa Poddar News: রামনবমী হিংসা কাণ্ডে অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, ৩ বছর পর বড় অ্যাকশন নিল NIA
Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget