এক্সপ্লোর

'Kalank' First Look: জন্মদিনে প্রকাশ্যে 'চৈতি'র লুক, 'কলঙ্ক' ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে রাইমা সেন

Raima Sen: 'হইচই সিজন ৭'-এর ঝাঁচকচকে লঞ্চ ইভেন্টে একসঙ্গে ২৫টি নতুন সিরিজের ঘোষণা করা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে। তারই অন্যতম 'কলঙ্ক', যাঁর মুখ্য চরিত্রে এক নারী এবং অবশ্যই তিনি রাইমা সেন। 

কলকাতা: ৪৪ পূর্ণ করলেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। আর এই বিশেষ দিনে রাইমা-অনুরাগীদের জন্য বিশেষ 'রিটার্ন গিফট' (Return Gift) নিয়ে এল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। প্রকাশ্যে এল নতুন কাজ 'কলঙ্ক' (Kalank) থেকে অভিনেত্রীর লুক (first look revealed)। 

'কলঙ্ক' ওয়েব সিরিজে রাইমার লুক প্রকাশ

রাইমা সেনের জন্মদিন আজ। 'হইচই'-এর তরফে তাঁদের নতুন সিরিজ 'কলঙ্ক'-তে অভিনেত্রীর লুক প্রকাশের জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হল। 

'হইচই সিজন ৭'-এর ঝাঁচকচকে লঞ্চ ইভেন্টে একসঙ্গে ২৫টি নতুন সিরিজের ঘোষণা করা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে। তারই অন্যতম 'কলঙ্ক', যাঁর মুখ্য চরিত্রে এক নারী এবং অবশ্যই তিনি আর কেউ নন, আজকের 'বার্থডে গার্ল' রাইমা সেন। 

'কলঙ্ক' ওয়েব সিরিজে রাইমার চরিত্রের নাম চৈতি। হইচইয়ের জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি 'হেলো'র পর ফের এই সিরিজের হাত ধরে মুখ্য চরিত্রে ফিরছেন তিনি। সাহানা দত্তের সিরিজ 'কলঙ্ক'র পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিমন্যু মুখোপাধ্যায়। প্রকাশ্যে আসা লুকে রাইমা সেনকে দেখা যাচ্ছে এক মায়ের চরিত্রে এবং এক স্ত্রীয়ের চরিত্রে। যা দেখে খুব ছোট করে হলেও সিরিজে তাঁর চরিত্রের হালকা আভাস পাওয়া যায়। নির্মাতাদের মতে, জন্মদিনের থেকে ভাল লুক প্রকাশের দিন আর হতেই পারত না।

'কলঙ্ক' সিরিজের কাহিনি এক ঝলকে

আসন্ন ওয়েব সিরিজ 'কলঙ্ক'-র গল্প শুরু হয় চৈতি ও রঙ্গনকে দিয়ে। তারা কলেজের বেস্ট ফ্রেন্ডস। এখন তারা বিবাহিত ও দুই সন্তানের বাবা-মাও বটে। তাদের সুখী ও সফল দাম্পত্য জীবনের চাবিকাঠি চিরকালই থেকেছে একে অপরের প্রতি সৎ ও স্বচ্ছ্বতা বজায় রেখে। এমনকী কারও যদি অন্য কাউকে পছন্দও হয় তাহলেও তারা একে অন্যের থেকে সেই কথা লুকিয়ে রাখেনি। তাদের মধ্যে একটা সন্ধি থেকেছে চিরকাল যে কেউ কাউকে কখনও মিথ্যা কথা বলবে না, এমনকী অন্য কারও প্রেমে পড়লেও। সততা ও বন্ধুত্ব চিরকাল তাদের কাছে প্রাধান্য পেয়েছে। কিন্তু বিবাহিত জীবনের ২০তম বছরে দাঁড়িয়ে এই সততাই ধীরে ধীরে চৈতির কাছে অসহনীয় হয়ে দাঁড়াতে শুরু করে যখন রঙ্গন তাকে জানায় যে সে অন্য একজনকে ভালবেসে ফেলেছে। কিন্তু তারা যখন একটি চুক্তি ভঙ্গকারী পরিস্থিতির সামনে দাঁড়াবে এবং আকস্মিক রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটবে, তখন কী হবে?

আরও পড়ুন: 'Salaar': প্রভাসের 'সালার' ছবির ট্রেলার মুক্তি পাবে এই তারিখে, প্রেক্ষাগৃহে 'ডাঙ্কি'র সঙ্গে জোর লড়াই

ফের হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত রাইমা সেন। অভিনেত্রীর কথায়, 'এই লুক প্রকাশের জন্য আমি অত্যন্ত উত্তেজিত, কারণ এটাই হইচইয়ে আমার আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। সাহানা দত্ত দুর্ধর্ষ ক্রিয়েটর যাঁর প্রভাবশালী গল্প বলার ধরন অনেকেরই জানা। আশা করি এই লুক দেখে দর্শক সিরিজের অপেক্ষায় থাকবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget