এক্সপ্লোর

Kalki 2898 AD: মুক্তি পেল প্রভাস-দীপিকার 'কল্কি', হিট না ফ্লপ, কেমন হল প্রথম দিনের আয়?

Kalki 2898 AD Day 1 Review: ভারতীয় পুরাণভিত্তিক এই ছবির প্রথম দিনের আয় ১২০ থেকে ১৪০ কোটি। তবে এই আয় কেবলমাত্র ভারতে। গোটা বিশ্বেই মুক্তি পেয়েছে এই ছবি

কলকাতা: আজ মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'(Kalki 2898 AD)। প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও কমল হাসান (Kamal Haasan) অভিনীত এই ছবি। গোটা বিশ্বে এই ছবিটি মুক্তি পেয়েছে আজই। আর প্রথম দিনই, কত ব্যবসা করল এই ছবি? 

ভারতীয় পুরাণভিত্তিক এই ছবির প্রথম দিনের আয় ১২০ থেকে ১৪০ কোটি। তবে এই আয় কেবলমাত্র ভারতে। গোটা বিশ্বেই মুক্তি পেয়েছে এই ছবি। প্রত্যাশা করা যায়, প্রথম সপ্তাহেই এই ছবির আয় ছুঁয়ে ফেলবে ৫০০ কোটি। এই ছবির গল্প, দীপিকা পাড়ুকোনের চরিত্রের গর্ভজাত সন্তানকে ঘিরে, যে কল্কি। ভগবান বিষ্ণুর অবতার। সেই সন্তানের প্রাণনাশ করার জন্যই লড়াই শুভ আর অশুভর। এই ছবির উপার্জনের দিকে নজর রাখলে দেখা যায়, বর্তমানে অর্থাৎ ২০২৪ সালে মুক্তির পরেই কোনও ছবি এই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। 

এই ছবিতে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)-র কথা ঘোষণা করা হয়েছিল আগেই। ট্রেলারই স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর চরিত্রায়ন। নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শাশ্বত। অন্যদিকে প্রভাসের চরিত্র থেকে মনে পড়ে যেতে পারে ব্র্যাড পিট (Brad Pitt) অভিনীত ট্রয় (Troy) ছবির একিইলিস চরিত্রকে। যে কখনও কোনও যুদ্ধ হারেনি। রাজাকে সে সম্মান করে, মেনে চলে কিন্তু তার নিজস্ব জীবন, মতামত রয়েছে। প্রভাসে চরিত্রটা তেমনই।  ছবির গল্প আবর্তিত হবে, অন্তঃসত্ত্বা দীপিকাকে, প্রভাস, শাশ্বতদের থেকে রক্ষা করছেন অমিতাভ, এই ঘটনাকে কেন্দ্র করেই। অশ্বথামার চরিত্রে অমিতাভ নজর কেড়েছেন। তবে নিখুঁত রূপটানে চেনাই দায় কমল হাসানকে।

আজ এই ছবিকে ঘিরে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া এসেছে, অধিকাংশই খুব ভাল। উচ্ছ্বসিত হয়েছেন প্রভাস ও দীপিকার অনুরাগীরাও। ছবির উপার্জনের হার এভাবেই বজায় থাকবে কি না, সেই উত্তর দেবে সময়।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

আরও পড়ুন: Akshay Kumar: ভারতে সুপার ফ্লপ, কিন্তু পাকিস্তানে চূড়ান্ত সাফল্য অক্ষয় কুমারের এই সিনেমা!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget