এক্সপ্লোর

Kamaal Rashid Khan Arrested: বিতর্কিত ট্যুইটের জের, গ্রেফতার কমল আর খান

Kamaal R. Khan Arrested: বিতর্কিত ট্যুইটের জন্যই বিশেষ খ্যাত কেআরকে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত দুই অভিনেতা ইরফান ও ঋষি কপূরকে আক্রমণ করে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

নয়াদিল্লি: এর আগেও বলিউডের (Bollywood) বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কমল আর খান (Kamaal R Khan), ওরফে কেআরকে (KRK)। এবার অভিনেতা-সমালোচক কেআরকে-কে গ্রেফতার করল মালাড পুলিশ (Malad Police)। ২০২০ সালে করা বিতর্কিত ট্যুইটের জেরে এই গ্রেফতারি। 

গ্রেফতার কমল আর খান

২০২০ সালে করা বিতর্কিত ট্যুইটের জের। গ্রেফতার করা হল কমল আর খানকে। এদিন বিমানবন্দরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই গ্রেফতারি। ২০২০ সালে ইরফান খান (Irrfan Khan) ও ঋষি কপূরকে (Rishi Kapoor) নিয়ে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে যুব সেনা সদস্য রাহুল কনল (Rahul Kanal) মালাড পুলিশ স্টেশনে কমল আর খানের নামে অভিযোগ দায়ের করেছিলেন। 

বিতর্কিত ট্যুইটের জন্যই বিশেষ খ্যাত কেআরকে। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত দুই অভিনেতা ইরফান ও ঋষি কপূরকে আক্রমণ করে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। ২০২০ সালেই এফআইআরও দায়ের হয় তাঁর বিরুদ্ধে। মামলাকারী যুব সেনা নেতা রাহুল কনল। আজ, ৩০ অগাস্ট তাঁকে বোরিভেলি আদালতে পেশ করা হবে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৪, ৫০০, ৫০১, ৫০৫, ৬৭, ৯৮ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

অভিযোগকারী রাহুল কনল এদিন বলেন, 'কমল আর খান আমার অভিযোগের ভিত্তিতে আজ গ্রেফতার হয়েছেন। মুম্বই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাই। তিনি সোশ্যাল মিডিয়ায় নিম্নমানের মন্তব্য করেন এবং খারাপ ভাষা ব্যবহার করেন। সমাজে এমন ব্যবহার মেনে নেওয়া যায় না। ওঁর গ্রেফতারি সমাজের এমন ধরনের মানুষের কাছে কঠোর বার্তা পৌঁছে দেবে।'

আরও পড়ুন: 'Khufiya' Teaser Out: ফের বিশাল ভরদ্বাজের ছবিতে তাব্বু, প্রকাশ্যে 'খুফিয়া'র টিজার

ইরফান খান প্রয়াত হন ২০২০ সালের ২৯ এপ্রিল, যার ২৪ ঘণ্টার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কপূর। আর সেই সময়েই তাঁদের অসুস্থতা নিয়ে বিতর্কিত ট্যুইট করেছিলেন কেআরকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KRK (@kamaalrkhan)

সম্প্রতি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করেন কমল আর খান। তিনি বলেন অনুষ্কার জন্যই নাকি তাঁর স্বামী, ক্রিকেটার বিরাট কোহলি 'অবসাদ'-এর শিকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget