এক্সপ্লোর

তামিলনাড়ু রাজনীতিতে পরিবর্তন প্রয়োজন এবং সেই বদলই তিনি আনতে চান:কমল হাসান

চেন্নাই:  ছবির জগতে তাঁর একাধিক ছবি হিট। অভিনয়, পরিচালনা থেকে প্রযোজনা, সবকিছুতেই অন্যরকমের ছাপ রেখেছেন কমল হাসান। সম্প্রতিই তিনি সকলকে চমকে দেওয়ার মতো একটি খবর ঘোষণা করেন। রাজনীতিতে আসছেন কমল হাসান এবং তৈরি করবেন নিজের রাজনৈতিক দলও। এবার সেই জল্পনা উস্কে দিয়ে কমল জানালেন তামিলনাড়ুর রাজনীতিতে এখন পরিবর্তন প্রয়োজন এবং তিনি সেই বদল আনতে উদ্যোগী। যদি সেই বদল খুব ধীরে আসে, তাহলেও তিনি পরিবর্তন আনতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেছেন কমল। কমল একটি ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাত্কারে আরও বলেন, তামিলনাড়ুতে খুব চটজলদি পরিবর্তন হয়তো তিনি আনতে পারবেন না, কিন্তু বদল আনার প্রক্রিয়া তিনি শীঘ্রই শুরু করে দিতে চান। রাজনীতিতে আসার আগে দক্ষিণী এই অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নেপথ্য শিল্পীর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা আমাকে ভোটে জিতিয়ে ক্ষমতায় আনলে কখনওই পাঁচ বছর অপেক্ষা করো না পরবর্তী নির্বাচনের জন্যে। আমি যদি রাজ্যবাসীর চাহিদা পূরণ করতে না পারি, তাহলে আমাকে যেন তত্ক্ষণাত্ ক্ষমতা থেকে সরিয়ে দেন আমজনতা, মন্তব্য কমলের। রাজনীতির যে বিষয়টিকে অসুখ বলে মনে করেন কমল, সেটা হল দুর্নীতি। তাঁর কথায় একই সঙ্গে দুর্নীতিকে ভেতরে ভেতরে প্রশ্রয় দিয়ে, বাইরে প্রতিবাদ করার নীতিতে তিনি বিশ্বাসী নন। তাঁর কথায় হয় আমাকে প্রকাশ্যেই সমর্থন করতে হবে, না হলে সম্পূর্ণ ছেঁটে ফেলে দিতে হবে। কমলের কথায়, তাঁর ভাবনাচিন্তার সঙ্গে বর্তমানের কোনও রাজনৈতিক দলের আদর্শেরই মিল নেই। তামিলনাড়ুর রাজনৈতিক দল এআইএডিএমকে এবং ডিএমকে দুটোরই সমালোচনা করেছেন অভিনেতা। তাই মনে করা হচ্ছে রাজনীতিতে আসলে, তিনি নিজের রাজনৈতিক দল গঠন করবেন। তবে সূত্রের দাবি, হাসানের সঙ্গে এখনও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সীতারাম ইয়েচুরির। দিন কয়েক আগে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তিনি। যদিও সেটাকে সৌজন্য সাক্ষাত্কারের আখ্যা দেওয়া হয়। এরপর কমল জানান তিনি বামপন্থী চিন্তাধারার ভক্ত। তিনি আর যাই করুক গেরুয়ার সমর্থনে কোনওদিনই সওয়াল করবেন না বলেও মন্তব্য করেন।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget