এক্সপ্লোর

Kangana Ranaut Account Suspended: 'আবর্জনা সাফ', কঙ্গনাকে কটাক্ষ সায়নীর, ট্যুইটারের সিদ্ধান্তকে স্বাগত মিমির

পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে একের পর এক মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছে কঙ্গনা রানাউতের ট্যুইটার অ্যাকাউন্ট। অভিযোগ, অভিনেত্রীর করা কয়েকটি পোস্ট মাইক্রো ব্লগিং সাইট সংস্থার নীতি লঙ্ঘন করেছে। বলি অভিনেত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড নিয়ে মুখ খুললেন দুই টলি অভিনেত্রী। মিমি চক্রবর্তী ও সায়নী ঘোষ।

কলকাতা: পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে একের পর এক মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছে কঙ্গনা রানাউতের ট্যুইটার অ্যাকাউন্ট। অভিযোগ, অভিনেত্রীর করা কয়েকটি পোস্ট মাইক্রো ব্লগিং সাইট সংস্থার নীতি লঙ্ঘন করেছে। বলি অভিনেত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড নিয়ে মুখ খুললেন দুই টলি অভিনেত্রী। মিমি চক্রবর্তী ও সায়নী ঘোষ।

পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিজনক মন্তব্য় করেন কঙ্গনা বলে অভিযোগ। এমনকী, ভোট-পরবর্তী হিংসার জন্যও মমতার তীব্র সমালোচনা করেন বলিউড অভিনেত্রী। পরের পর ট্যুইট করে বেনজির আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনওটায় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে 'রাবণ' বলে কটাক্ষ করেন অভিনেত্রী।

কঙ্গনার ট্যুইটার অ্যাকাউন্স সাসপেন্ড হওয়ার পর নিজেদের সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন মিমি চক্রবর্তী। কঙ্গনার ট্যুইটটার অ্যাকাউন্ট সাসপেন্ডের খবরটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে তিনি লেখেন, 'সম্প্রতি ট্যুইটারের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত এটি।' পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। সেই দলেরই সাংসদ মিমি। নির্বাচনে তৃণমূলের জয়ে খুশি তিনি। নির্বাচনের আগে নিজেও দলের হয়ে প্রচার করেছেন অনেক। পায়ে আঘাতও পান তিনি। অবশেষে জয়। পরিশ্রমের সাফল্যে খুশি সাংসদ।


Kangana Ranaut Account Suspended: 'আবর্জনা সাফ', কঙ্গনাকে কটাক্ষ সায়নীর, ট্যুইটারের সিদ্ধান্তকে স্বাগত মিমির

অন্যদিকে আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হয়েছেন তিনি। তবে তাতে ভাটা পড়েনি দলের প্রতি সায়নীর ভালোবাসায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানের ছবি ট্যুইট করে তিনি লেখেন, 'দিদি ও দিদি'। এর আগেও নির্বাচনের ফলাফলের দিন দলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। কঙ্গনা রানাউতের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ট্যুইটারে তিনি লেখেন, 'বাংলা বিজেপিকে পরিত্যাগ করেছে। আর ট্যুইটার কঙ্গনাকে সাসপেন্ড করেছে। এক এক করে সমস্ত আবর্জনা সাফ করে ফেলা হল।'


Kangana Ranaut Account Suspended: 'আবর্জনা সাফ', কঙ্গনাকে কটাক্ষ সায়নীর, ট্যুইটারের সিদ্ধান্তকে স্বাগত মিমির

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জয়লাভ ঘোষণা হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছিলেন কঙ্গনা। কিন্তু সেই ট্যুইটেও ছিল তীব্র খোঁচা। একটি ট্যুইট করে কঙ্গনা লেখেন, ২০১৯-এ লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঘিনীর মতই লড়াই করেছেন এই বিধানসভা নির্বাচনে। স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার নামতে দেয়নি। সিএএ, এনআরসিকে আটকেছেন। মোদিকে খেলায় আহ্বান করেছেন। একেবারে খোলাখুলি শরণার্থীদের আশ্রয় দিয়েছেন, তাঁদের ভোটার কার্ড দিয়েছেন। গণতন্ত্র এখানে রসিকতা। তবু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাচ্ছি। কারণ যদি ভিলেন হতেই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হন। রাবণের মত লড়াই করুন। রাহুল গাঁধীর মত গোগো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ী হওয়াই উচিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget