এক্সপ্লোর

Kangana Ranaut: আমির খানের দিকে মারাত্মক অভিযোগের আঙুল তুললেন কঙ্গনা রানাউত

Bollywood Celebrity Updates: এবার অভিনেত্রীর অভিযোগের আঙুল সরাসরি উঠল আমির খানের দিকে? কী বললেন বলিউডের 'কুইন'?

মুম্বই: বলিউডে কাজ করলেও ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই সম্পর্ক খুব একটা মধুর নয় কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। কর্ণ জোহর থেকে মহেশ ভট্ট কিংবা আরও বেশ কিছু নাম থাকবে এই তালিকায়। নানা সময়ে নেপোটিজম বিতর্কে কর্ণর দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার অভিনেত্রীর অভিযোগের আঙুল সরাসরি উঠল আমির খানের (Aamir Khan) দিকে? কী বললেন বলিউডের 'কুইন'?

আমির খানকে কোন বিষয়ে দায়ী করলেন কঙ্গনা?

সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সরাসরি আমির খানকে দায়ী করেছেন 'লাল সিং চাড্ডা' ছবির ব্যর্থতার জন্য। তিনি জানিয়েছেন যে, আমির খান ভারতীয় হিসেবে লজ্জিত অনুভব করেন এবং তার কারণেই মূলত এই কারণেই বক্স অফিসে ব্যর্থ হয়েছে 'লাল সিং চাড্ডা'। কঙ্গনা বলেন, 'বিশ্বের সামনে আমির খান বলেছেন যে, আমাদের দেশে তিনি থাকতে পারছেন না। যা সারা বিশ্বের কাছে আমাদের অসম্মানিত করেছে। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটা ওঁর ব্যক্তিগত সমস্যা হতে পারে। ভারতীয় হিসেবে আপনি লজ্জা পান। আপনি একজন বিরক্তিকর মানুষ।'

আরও পড়ুন - Samantha Ruth Prabhu: 'একটা দিনও সহ্য করতে পারছি না', জটিল রোগে আক্রান্ত সামান্থা প্রভু

প্রসঙ্গত, নানা সময়েই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকেন কঙ্গনা রানাউত। 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগেও তেমনই বক্তব্য পেশ করেন তিনি। কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিশানা করেছেন ছবির প্রযোজক কর্ণ জোহরকেও (Karan Johar)। অভিনেত্রী লেখেন, 'কর্ণ জোহরের মতো মানুষদের তাঁদের কার্যকলাপের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। তিনি নিজের ছবির চিত্রনাট্যের থেকে বেশি অন্য লোকের যৌনজীবনে বেশি উৎসাহী। তিনি নিজেই সমস্ত রিভিউ, স্টার, কালেকশন নম্বর, টিকিট নিজেই কিনে নেন। এবার তিনি হিন্দুধর্ম ও দক্ষিণী তরঙ্গে গা ভাসানোর চেষ্টা করলেন।' এরপর তিনি অভিযোগ করেন যে কর্ণ জোহর দক্ষিণের অভিনেতা ও পরিচালকদের কাছে 'ব্রহ্মাস্ত্র' প্রচার করার জন্য কাকুতিমিনতি করেছেন। কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই থামেননি কঙ্গনা। তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'যাঁরা বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত এখনই। ১২ বছর লাগিয়ে দিলেন তিনি এই ছবি তৈরি করতে, ১৪ ডিওপিতে সরিয়ে, ৪০০ দিন ধরে শ্যুট করে, ৮৫ সহ পরিচালক বদলে, ৬০০ কোটি পুড়িয়ে ছাই করেছেন। এছাড়া শেষ মুহূর্তে ছবির নাম জালালউদ্দিন রুমি থেকে বদলে ব্রহ্মাস্ত্র রেখে তিনি ধর্মীয় ভাবাবেগেও আঘাত হেনেছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget