এক্সপ্লোর

Kangana Ranaut: 'গোমাংস খাই না!' 'গর্বিত হিন্দু' কঙ্গনার দাবি উড়িয়ে পুরনো পোস্ট খুঁজে বের করলেন নেটিজেনরা

Kangana Ranaut Beef Controversy: 'এক্স' হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। কঙ্গনার দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব বলা হচ্ছে।

নয়াদিল্লি: কিছুদিন আগেই যোগ দিয়েছেন সক্রিয় রাজনীতিতে। দাঁড়িয়েছেন এবারের লোকসভা নির্বাচনেও (Lok Sabha Elections 2024)। আর এখানেও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। আসন্ন লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডির (Mandi) বিজেপি প্রার্থী (BJP Candidate) কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) রাজনৈতিক জীবনের শুরুতেই বিতর্কের ঘনঘটা। গোমাংস (beef) তিনি খান নাকি খান না? সেই থেকেই বিতর্কের সূত্রপাত। 

'গোমাংস' বিতর্কে কঙ্গনার মন্তব্য মানতে নারাজ নেটিজেনরা

সম্প্রতি তিনি 'গোমাংস' খাওয়ার সমস্ত 'অভিযোগ' অস্বীকার করেন, এবং সেই সঙ্গে তিনি জোর গলায় জানান যে তিনি নিরামিষাশী এবং একজন 'গর্বিত হিন্দু'। এক সভায় কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেন যে এর আগে সোশ্যাল মিডিয়ায় গোমাংস খেয়েছেন বলা সত্ত্বেও কঙ্গনাকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে। 

'এক্স' হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে কঙ্গনা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। কঙ্গনার দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব বলা হচ্ছে। নেটদুনিয়া যদিও অভিনেত্রীর এই 'সাফাই' শুনে সন্তুষ্ট নন। তাঁরা খুঁজে বের করেছেন সেই পুরনো ট্যুইট যা অভিনেত্রী নিজেই পোস্ট করেছিলেন এবং লিখেছিলেন যে গোমাংস খাওয়ায় কোনও ক্ষতি নেই। 

তিনি লেখেন, 'আমি গোমাংস বা কোনও ধরনের লাল মাংস খাই না, আমার সম্পর্কে যে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। আমি প্রায় এক দশক ধরে ইয়োগিক ও আয়ুর্বেদিক জীবনযাত্রার প্রচার করছি, এই ধরনের কাণ্ড আমার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। আমার মানুষজন আমাকে চেনেন ও তাঁরা জানেন যে আমি গর্বিত হিন্দু এবং তাঁদের কোনও কিছুই ভুল দিকে চালিত করতে পারবে না, জয় শ্রী রাম।'

 

নেটিজেনরা কোনও সময় নষ্ট না করে কঙ্গনার ২০১৯ সালের পোস্ট খুঁজে বের করেন। সেখানে লেখা ছিল, 'গোমাংস খাওয়ায় কোনও সমস্যা নেই।' 

 

এক নেটিজেন লেখেন, 'কোনও আসল হিন্দু কখনও গোমাংস খাবেন না বা তার প্রচারও করবেন না।' আবার একজন লেখেন, 'মিথ্যাবাদী! কিছু বছর আগেও কীভাবে আপনি প্রকাশ্যে গোমাংসের পক্ষে ছিলেন।'

 

আরও পড়ুন: Ekta Kapoor On 'LSD 2': 'LSD 2' মুক্তির পর 'লুকিয়ে পড়তে' হবে একতা কপূরকে? কেন এমন বললেন প্রযোজক?

লোকসভা নির্বাচন ২০২৪-এ বিজেপির হয়ে হিমাচল প্রদেশের মান্ডিতে ভোটে লড়বেন বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget