এক্সপ্লোর

Kangana on Pradip Sarkar: 'বাঙালি খাবার ভালবাসি, জানতেন প্রদীপদা', ভিডিও শেয়ার কঙ্গনার

Kangana on last meal with Director Pradip: পরিচালক প্রদীপ সরকারের সঙ্গে শেষবার পাত পেড়ে খাওয়া, স্মৃতির শহরে কঙ্গনা রানাউত।

মুম্বই:  কিংবদন্তি পরিচালক প্রদীপ সরকারের (Pradip Sarkar) প্রয়াণে স্মৃতির শহরে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এদিন তিনি টুইটে একটি হৃদয়স্পর্শী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি এক টেবিলে খাবার ভাগ করে নিচ্ছেন পরিচালকের সঙ্গে।

ট্যুইটে এদিন কঙ্গনা পরিচালকের সঙ্গে শেষবার খাবার ভাগ করে নেওয়ার ভিডিওটি শেয়ার করেছেন। লিখেছেন, প্রদীপ দা জানতেন আমি বাঙালি খাবার খেতে ভালবাসি। নটি বিনোদিনী (Noti Binodini)-র একটি প্রস্তুতি নিয়ে সাক্ষাত হয়েছিল সেবার। এরপরেই তিনি স্মৃতির শহরে ডুবে শোকপ্রকাশ করেছেন। পরিচালক প্রদীপ সরকারের প্রয়াণে কার্যতই যে হৃদয়ের একূল ও কূল , দু কূল ভেসে যায়, সেটাই বোঝাতে চেয়েছেন। 

প্রয়াত কিংবদন্তি পরিচালক প্রদীপ সরকার। বয়েস হয়েছিল ৬৮ বছর।  পরিচালকের অন্তিম যাত্রায় রানি মুখোপাধ্যায়, বিদ্যা বালন, দীপিকারা।জানা গিয়েছে, কিডনির অসুখে বহুদিন ধরে ভুগছিলেন প্রদীপ সরকার। আচমকাই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যায়। তারপরেই নেওয়া হয় হাসপাতালে। যদিও হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হয়নি। ভোররাতেই সবশেষ। চিরঘুমের দেশে প্রদীপ সরকার। পরিচালকের প্রয়াণে ইতিমধ্যেই তারকাদের ভিড়। পরিচালকের মৃত্যুতে সোশ্যালে অরিন্দম শীল থেকে শুরু কের অম্বরীশ ভট্টাচার্য্য-সহ একাধিক পরিচালক ও অভিনেতা শোকপ্রকাশ করেছেন।পরিচালকের শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে সান্তাক্রুজ মহাশ্মশানে। বলিউডের প্রায় সকলেই সমবেদনা জানিয়েছেন। 

আরও পড়ুন, কোন ছবির শ্য়ুটিং-এ দিল্লি যাচ্ছেন সারা?

একটা দীর্ঘ সময় অ্যাড ফিল্ম নিয়ে কাজ করেছেন। তারপর রুপোলি পর্দায় বিদ্যা বালনের সঙ্গে 'পরিণীতা' ছবির মধ্য দিয়ে পা রাখা।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিকে নিয়ে বেশ অন্যভাবে সেলুলয়েড সেফ-সঞ্জয় আর বিদ্যাকে একফ্রেমে ধরেছিলেন। সে ছবিতে সুর দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন শান্তনু মৈত্র।তারপর আর ফিরে তাঁকাতে হয়নি। লাগা চুনরি মে দাগ, লাফাঙ্গে পরিন্দে,মর্দানি,হেলিকপ্টার ইলা, একের পর এক সফল ছবির নিদর্শন রেখেছেন। তবে এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও একের পর এক ভাল ভাল কাজ উপহার দিয়ে গিয়েছেন পরিচালক প্রদীপ সরকার। কোল্ড লস্যি অউর চিকেন মশালা, অ্যারেঞ্জ ম্যারেজ, ফরবিডেন লাভ পরপর ওয়েব সিরিজে তার পরিচালনা দেখতে পাওয়া গিয়েছে।

সেরা শিরোনাম

Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget