এক্সপ্লোর

লকডাউন পর্বে ইন্টারনেটে সার্চের তালিকায় সবার ওপরে কণিকা কপূর ও ‘রামায়ণ’

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। গৃহবন্দি লোকজন। এই পরিস্থিতি ইন্টারনেটে গ্রাহকরা কী কী সব খুঁজে দেখছেন, তা জানতে একটি সমীক্ষা করেছিল ইয়াহু ইন্ডিয়া।

নয়াদিল্লি: করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। গৃহবন্দি লোকজন। এই পরিস্থিতি ইন্টারনেটে গ্রাহকরা কী কী সব খুঁজে দেখছেন, তা জানতে একটি সমীক্ষা করেছিল ইয়াহু ইন্ডিয়া। ওয়েব সার্ভিস প্রোভাইডার ইয়াহু এই সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। সমীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে কী কী সার্চ হয়েছে, তা জানানো হয়েছে। এই সমীক্ষা অনুসারে, বিনোদন জগতে বিগত কয়েকদিন সবচেয়ে বেশি সার্চ হয়েছে কণিকা কপূর ও ‘রামায়ণ’। সমীক্ষায় দেখা গিয়েছে যে, লকডাউন পর্বে সার্চের নিরিখে প্রিয়ঙ্কা চোপড়াকেও পিছনে ফেলে দিয়েছেন কণিকা কপূর। লকডাউনের আগে বিনোদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ হয়েছিল প্রিয়ঙ্কার বিষয়ে। আসলে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন বলিউডের গায়িকা কণিকা কপূর। আর এরপরই তাঁর সম্পর্কে জানতে উত্সুক হয়ে পড়েন নেটিজেনরা। এই কারণেই ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ সেলিব্রিটি হয়ে উঠেছেন কণিকা। কোনও শো নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে ৯০ দশকের টেলি সিরিয়াল ‘রামায়ণ’ নিয়ে। লকডাউন পর্বে ওই ধারাবাহিকের দূরদর্শনের পর্দায় প্রত্যাবর্তনের পর লোকজন জমিয়ে সার্চ করেছেন। মোস্ট সার্চড শো হয়ে উঠেছে ‘রামায়ণ’। লকডাউন পর্বে সবচেয়ে বেশি পাঁচ সার্চের মধ্যে রয়েছে হলিউড সিনেমা কন্টেজিওন। লকডাউনের আগে নেটিজেনরা ‘বিগ বস’, ‘ড্রাইভ’, ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ও ‘গুজ নিউজ’-এর সার্চ করছিলেন। কিন্তু ‘রামায়ণ’ পুণঃসম্প্রচারের পর এই শো-সার্চের তালিকায় এক নম্বরে উঠে এসেছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
Sonu Sood: 'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ
'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget