এক্সপ্লোর

কবির খানের সিনেমায় রণবীরকে ক্রিকেট শেখাবেন কপিল ও সেই বিশ্বজয়ী দল

মুম্বই : এবার রূপোলি পর্দায় আরও একবার ফিরছে ক্রিকেট। ‘এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’, ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’র পর এবার ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জয়। সিনেমায় কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে। রিলের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ককে ট্রেনিং দেবেন রিয়েল লাইফের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব ও তাঁর দল। সিনেমার পরিচালক কবির খান এ কথা জানিয়েছেন। কবির জানিয়েছেন, ‘৮৩’ সিনেমার অভিনেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য একটা বুট ক্যাম্প হবে। সেখানেই তাঁদের ক্রিকেট খেলার প্রশিক্ষণ দেওয়া হবে। কবির জানিয়েছেন, এই প্রশিক্ষণে সাহায্য করবেন বিশ্বকাপজয়ী দলে সদস্যরা। তাঁরাই পরামর্শদাতা ও কোচের ভূমিকা পালন করবেন। পরিচালক আশাবাদী, এই সিনেমাতে রণবীর প্রত্যাশা ও প্রয়োজন অনুযায়ী নিজের চরিত্র ফুটিয়ে ফেলবেন। তিনি বলেছেন, ও তরুণ। ওর মধ্যে দারুন উত্সাহ ও উদ্যম রয়েছে। শারীরিক দিক থেকেও ও কিংবদন্তী কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে সক্ষম। সিনেমার চিত্রনাট্য পছন্দ হয়েছে এবং কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে পেরে রণবীর দারুন খুশি বলেও জানিয়েছেন কবির খান। সিনেমায় অবশ্য রণবীরকে হুবহু কপিল দেবের মতো দেখাতে প্রোস্টেটিকের সাহায্য নেওয়া হবে না। তবে হাঁটাচলা, কথাবার্তায় রণবীরকে যাতে কপিল দেবের মতো মনে হয়, তার চেষ্টা করা হবে। পরিচালক সাফ জানিয়েছেন, এই সিনেমা কপিল দেবের বায়োপিক নয়।১৯৮৩-তে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনী। কিন্তু ওই জয়ে কপিল দেবের বিপুল ভূমিকা ছিল। তাই ওই জয়ের মধ্যেই থাকবে কপিল দেবের কাহিনী। ওই দলে কপিল দেবের পাশাপাশি ছিলেন সুনীল গাওস্কর, মোহিন্দর অমরনাথ, কীর্তি আজাদ, যশপাল শর্মা, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রজার বিনি, বলবিন্দর সিংহ সান্ধু, সন্দীপ পাতিল, সৈয়দ কিরমানি, মদন লাল, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকার, সুনীল ভালসন। সিনেমার অন্য অভিনেতাদের প্রসঙ্গে পরিচালক বলেছেন, তখনকার দুর্দ্ধর্ষ টিম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটাররাই প্রকৃত তারকা। তাঁদের ভূমিকায় অভিনয়ের জন্য ভালো তারকা খোঁজা হচ্ছে।

সেরা শিরোনাম

Ritwick Chakraborty: টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
টলিউডের ওপর রাজনীতির সরাসরি প্রভাব ছিল, সরকার বদলের পরে সেটা দেখছি না: ঋত্বিক চক্রবর্তী
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
Dev-Subhasree: রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'
রাত ২টোয় চেয়ে পাঠালেন শুভশ্রীর ফোন নম্বর, 'দেশু7'-এর অভিজ্ঞতার কথা শেয়ার করে দেব বললেন, 'সব শুভ শুভ...'

ভিডিও

Nepal Flood News : ভূমিকম্পে বাঁধ ভেঙে বিপর্যয়। সুনামির মতো নেমে এল জল-কাদামাটির স্রোত!
Sukanta Majumdar:
Nepal Disaster : নেপালে হড়পা বান, অ্যালার্ট মোডে বিহার, মুখ্যসচিবের সভাপতিত্বে বৈঠক | ABP Ananda
Howrah Building Fire : হাওড়ার আন্দুলে বহুতলে তিনতলার ফ্ল্যাটে আগুন, দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট!
Nepal Flood : ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল, অনেকের মৃত্যুর আশঙ্কা। ভাঙল সেতু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget