এক্সপ্লোর

Koffee With Karan: SOTY থেকে আলিয়াকে বাদ দিতে মরিয়া ছিলেন বরুণ-সিদ্ধার্থ, কেন? ফাঁস করলেন কর্ণ জোহর

Student Of The Year: কর্ণ জোহরের পরিচালনায় একসঙ্গে সিদ্ধার্থ মলহোত্র, বরুণ ধবন ও আলিয়া ভট্ট বলিউডে পা রাখেন। এরপর একের পর এক হিট ও ব্লকবাস্টার ছবি দর্শককে উপহার দিয়েছেন আলিয়া ভট্ট। 

নয়াদিল্লি: বলিউডের অন্যতম চর্চিত টক শো (talk show) 'কফি উইথ কর্ণ'-এর সিজন ৮ চলছে (Koffee With Karan 8)। অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও বরুণ ধবন (Varun Dhawan)। দুই তারকারই বলিউডে পদার্পণ কর্ণ জোহরের (Karan Johar) হাত ধরে। তাঁদের সঙ্গে একইসঙ্গে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। প্রথম ছবি তাঁদের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। কিন্তু বরুণ ও সিদ্ধার্থ, কেউই নাকি চাননি যে ছবিতে আলিয়া থাকুক, সেই কথা ফাঁস করলেন সঞ্চালক নিজেই। আলিয়াকে বাদ দেওয়ার জন্য কী করেছিলেন তাঁরা?

আলিয়া 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির অংশ হোন, চাননি বরুণ-সিদ্ধার্থ?

২৩ নভেম্বর মুক্তি পাওয়া 'কফি উইথ কর্ণ ৮'-এর পর্বে কাউচে হাজির হয়েছিলেন বরুণ ধবন ও সিদ্ধার্থ মলহোত্র। সেখানেই কর্ণ জোহর ফাঁস করেন, যখন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির সেটে আলিয়া ভট্ট এসেছিলেন, তখন নাকি বরুণ ও সিদ্ধার্থ দুজনেই কর্ণকে মেসেজ করে বলতে থাকেন, 'ওঁকে (আলিয়া ভট্ট) কাস্ট করবে না তুমি।' তিনি আরও বলেন, প্রথম ফটোশ্যুটের পর নির্মাতারা নিশ্চিত ছিলেন যে শানায়ার চরিত্রের জন্য একেবারে ফিট আলিয়া। 

কর্ণ বলেন, 'তোমাদের মধ্যেই একজন বলেছিলে ওর খুবই কম বয়স। আমি বলছি যে গোটা ব্যাপারটা এভাবেই শুরু হয়েছিল কিন্তু যখন আমরা ওঁর সঙ্গে শ্যুট করলাম, এই ঘটনার মাস তিনেক পর একটা ফটোশ্যুটের জন্য। আমার মনে আছে ও একা চুপচাপ দাঁড়িয়েছিল আর তোমাদের কারও মুখের দিকেই তাকায়নি। হয় ও খুব সচেতন ছিল বা লজ্জা পাচ্ছিল কারণ তোমরা সকলেই আমাকে আগে থেকে চিনতে। ও একেবারেই আমাকে চিনত না। আমরা ফটোশ্যুটটা করলাম এবং ঠিক তখনই, মানে প্রথম শটেই আমি বুঝতে পারছিলাম।'

এর উত্তরে বরুণ বলেন, 'হ্যাঁ, এমনকী আমিও জানতাম'। হাসতে হাসতে কর্ণ বলেন, 'ভান করা বন্ধ কর! কী বাজে কথা বলছ বরুণ? তুমি তো আমাকে অন্য মেয়েদের ছবি পাঠিয়েই যেতে, তুমি তো চাওনি যে ওকে কাস্ট করা হোক।' এর উত্তরে বরুণ বলেন, 'না না... আমি তো ওঁকে চিনতাম না!' সিদ্ধার্থ তার সঙ্গে বলেন, 'কিন্তু দেখো, এটাই ছিল আশ্চর্যজনক যে ও ইতিমধ্যেই এখানের আন্ডারডগের মধ্যে আন্ডারডগ ছিল এবং তারপরে নিজের রূপে আবির্ভূত হল।'

আরও পড়ুন: Animal Trailer Out: গুলির বদলা গলা কেটে! মারপিট-খুন-রক্তে ভরা রণবীরের 'অ্যানিমল' ট্রেলার প্রকাশ্যে, নেটিজেনদের কী প্রতিক্রিয়া?

কর্ণ জোহরের পরিচালনায় একসঙ্গে সিদ্ধার্থ মলহোত্র, বরুণ ধবন ও আলিয়া ভট্ট বলিউডে পা রাখেন। এরপর একের পর এক হিট ও ব্লকবাস্টার ছবি দর্শককে উপহার দিয়েছেন আলিয়া ভট্ট এবং এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget