এক্সপ্লোর

Karan Priyanka: বরফ গলল? NMACC-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখোমুখি হতেই উষ্ণ সম্ভাষণ কর্ণ-প্রিয়ঙ্কার

Karan Priyanka News: এই প্রথম মেয়ে মালতীকে নিয়ে দেশে ফিরেছেন প্রিয়ঙ্কা। সঙ্গে এসেছেন স্বামী নিক জোনাসও। নিজের দেশ হতাশ করেনি প্রিয়ঙ্কাকে।

কলকাতা: কর্ণ জোহরের (Karan Johar) জন্যই নাকি বলিউড ছাড়তে হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-কে? যদিও এ নিয়ে কখনও নিজে মুখ খোলেননি অভিনেত্রী। তবে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর (Nita Mukesh Ambani Cultural Centre or NMACC)-র উদ্বোধনে এসেই কী গলল বরফ? ভিডিওয় ধরা পড়ল, উদ্বোধনী অনুষ্ঠানে মুখোমুখি হতেই একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রিয়ঙ্কা চোপড়া ও কর্ণ জোহর। 

প্রসঙ্গত, এই প্রথম মেয়ে মালতীকে নিয়ে দেশে ফিরেছেন প্রিয়ঙ্কা। সঙ্গে এসেছেন স্বামী নিক জোনাসও। নিজের দেশ হতাশ করেনি প্রিয়ঙ্কাকে। বলিউডে বিরতির পরেও অভিনেত্রী ও তাঁর কন্যাকে দেখতে বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। এরপরেই নিকের সঙ্গে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনে হাজির ছিলেন প্রিয়ঙ্কা। শুধু তিনি নয়, এদিনের অনুষ্ঠানে ছিলেন বলিউড থেকে শুরু করে ক্রীড়া ও রাজনৈতিক জগতের প্রায় সব তাবড় ব্যক্তিত্বরাই। 

ভিডিওতে ধরা পড়ল, চিত্রগ্রাহকদের জন্য পোজ দেওয়ার পরে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)-এর সঙ্গে কথা বলছিলেন নিক ও প্রিয়ঙ্কা। হঠাৎ সেখানে আসেন কর্ণ জোহর। প্রথমে এসে কর্ণ রণবীরের সঙ্গে কথা বলেন। এরপর মুখোমুখি হন প্রিয়ঙ্কার। দুজনেই মুখে হাসি নিয়ে একে অপরকে সম্ভাষণ করেন, তারপর জড়িয়েও ধরেন। একসঙ্গে কথা বলতেও দেখা যায় দুজনকে। 

কর্ণের জন্যই প্রিয়ঙ্কা বলিউড থেকে বিরতি নিয়েছিলেন, এই অভিযোগ অবশ্য ছিল কঙ্গনা রানাউত (Kangana Ranaut)-এর। তিনি সরাসরি ট্যুইট করেছিলেন। তবে বলিউডে নিজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। তিনি বলেছিলেন, 'আমায় ইন্ডাস্ট্রিতে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। আমায় অনেকে ইচ্ছাকৃতভাবে কাস্ট করছিলেন না। আমি ক্লান্ত হয়ে পরেছিলাম রাজনীতি সহ্য করতে করতে। আমার একটা বিরতির দরকার ছিল। সেই সুযোগটা আমায় এনে দিল গান।'

প্রসঙ্গত, 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৭০০ পারফর্মার নিয়ে, নাচ গান পাপেট্রির মেলবন্ধনে এক নাটকীয় উপস্থাপনা পেশ করেন ফিরোজ আব্বাস খান (Feroz Abbas Khan)। মুম্বইয়ের প্রাণকেন্দ্রে, এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড ও আন্তর্জাতিক তাবড় তারকারা। প্রিয়ঙ্কা চোপড়া, জেনডায়া থেকে টপ হল্যান্ড, ক্রিশ্চিয়ান লবটিন, রাজকীয় রাতে উপস্থিত ছিলেন সকলেই।

আরও পড়ুন: Pallavi Chatterjee: 'পল্লবী মৃত', ব্যাঙ্ককে ভুয়ো তথ্য দিয়ে প্রসেনজিতের বোনের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget