এক্সপ্লোর

Pallavi Chatterjee: 'পল্লবী মৃত', ব্যাঙ্ককে ভুয়ো তথ্য দিয়ে প্রসেনজিতের বোনের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা

Prosenjit Chatterjee's Sister: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবীর দাবি, সম্প্রতি ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে!

কলকাতা: ব্যাঙ্কের গ্রাহক বহাল তবিয়তে! অথচ ব্যাঙ্কে তাঁর মৃত্যুসংবাদ দিয়ে, অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা! এমনই চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ করেছেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবীর দাবি, সম্প্রতি ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে!

কিন্তু কী কারণ? অভিনেত্রীর দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, পরিবারের সদস্য পরিচয়ে, তাঁর মৃত্যুসংবাদ দিয়ে, ৯ লক্ষ ১৭ হাজার টাকা তুলে নিয়েছেন কেউ! অ্যাকাউন্টও বন্ধ করে দিতে বলা হয়েছে! একথা জেনে, কড়েয়া থানায় অভিযোগ জানান পল্লবী চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষের অনুমান, নামের বানানে ত্রুটির জেরে এই সমস্যা হয়েছে। দ্রুত টাকা ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনটাই পুলিশ সূত্রের খবর।

ঠিক কী ঘটেছিল পল্লবীর সঙ্গে? অভিনেত্রী জানিয়েছেন, 'প্রত্যেক বছরের মতো তিনি মার্চ মাসে তাঁর পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করতে যান। ২০১৬ সাল থেকে নিয়মিত তিনি এই অ্যাকাউন্টেই টাকা জমা করে আসছেন। কিন্তু এই বছর সেখানে টাকা জমা করতে গিয়ে পল্লবী জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। তাঁকে ১-২ দিন অপেক্ষা করতে বলা হয় সমস্যাটি সমাধান করার জন্য। কিন্তু সেটাই যে সমস্যার সূত্রপাত, তা কল্পনাও করেননি পল্লবী। এরপরে ব্যাঙ্কের তরফ থেকে পল্লবীকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ব্যাঙ্কের কাছে তথ্য এসেছে, তিনি মৃত। সেই কারণেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বল হয়েছে। এখানেই শেষ নয়, তাঁর পিপিএফ ফান্ডের ৯ লক্ষ ১৭ হাজার টাকা ট্রান্সফার করে নেওয়া হয়েছে অন্য একটি অ্যাকাউন্টে!

এই ঘটনায় পল্লবীর বক্তব্য, 'আমি ব্যাঙ্কের কাছে নিজের মৃত্যুর শংসাপত্র দেখতে চেয়েছিলাম, কিন্তু কোনও সদুত্তর পাইনি। ২০২৬ সাল থেকে শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাঙ্কে আমার এই অ্যাকাউন্টটি রয়েছে। প্রথম এই অভিজ্ঞতার সম্মুখীন হলাম।'

পল্লবীর আশঙ্কা, এই ঘটনার পিছনে কাজ করছে বিশাল বড় কোনও প্রতারণা চক্র। কেবল তিনিই নন, অনেকেই হয়তো এই জালিয়াতির স্বীকার। পল্লবীকে আশ্বস্ত করা হয়েছে, ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। ঘটনায় আকস্মিকতায় এখনও যেন ঘোর কাটেনি অভিনেত্রীর। টাকা ফেরত পাওয়া নিয়েও সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: 'Ki and Ka': ৭ বছর পার! এক ফ্রেমে ধরা দিলেন 'কি অ্যান্ড কা' করিনা-অর্জুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget