এক্সপ্লোর

Kareena Kapoor Khan: ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ! আইনি নোটিস করিনা কপূর খানের বিরুদ্ধে

Kareena Kapoor Gets Legal Notice: মধ্যপ্রদেশ হাইকোর্ট অভিনেত্রী  করিনা কপূর খানকে তাঁর গর্ভাবস্থার স্মৃতিকথা 'করিনা কপূর খানস প্রেগন্যান্সি বাইবেল'-এর বিরুদ্ধে একটি পিটিশনের ভিত্তিতে নোটিস জারি করেছে।

নয়াদিল্লি: এবার আইনি জটে জড়ালেন অভিনেত্রী করিন কপূর খান (Kareena Kapoor Khan)। ধর্মীয় ভাবাবেগে (hurting sentiments) আঘাত হানার অভিযোগ তাঁর বিরুদ্ধে। কীভাবে? মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court) ইতিমধ্যেই নোটিস জারি করেছে বলিউড অভিনেত্রীর নামে। তাঁর বইয়ের নামে 'বাইবেল' (Bible) উল্লেখ থাকার জন্যই সমস্যা। কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?

আইনি জটে এবার বলিউডের বেবো, কী করেছেন করিনা?

মধ্যপ্রদেশ হাইকোর্ট বলিউড অভিনেত্রী  করিনা কপূর খানকে তাঁর নতুন গর্ভাবস্থার স্মৃতিকথা 'করিনা কপূর খানস প্রেগন্যান্সি বাইবেল'-এর বিরুদ্ধে একটি পিটিশনের ভিত্তিতে নোটিস জারি করেছে। এক আইনজীবী আদালতের দ্বারস্থ হন এই বইয়ের নামে 'বাইবেল' শব্দ ব্যবহারের বিরোধিতা করে। 

বিচারপতি গুরপাল সিংহ আহলুওয়ালিয়ার সিঙ্গল বেঞ্চ থেকে নোটিস জারি করা হয়, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনির আবেদনের ভিত্তিতে। তিনি করিনা ও বই বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানান। কেন বইয়ের নামে 'বাইবেল' শব্দ ব্যবহারের কারণ জানতে চেয়ে অভিনেত্রীর কাছে জবাব চাওয়া হয়েছে আদালতের তরফে। ক্রিস্টোফার অ্যান্থনি তাঁর পিটিশনে বইটির বিক্রি নিষিদ্ধ করার দাবি করার পর বই বিক্রেতাদেরও নোটিস জারি করা হয়েছে।

জবলপুরের সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্থনির অভিযোগ জানিয়েছেন যে বইয়ের শিরোনামে 'বাইবেল' শব্দের ব্যবহার খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অপমানজনক। খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে এই নাম। তিনি বলেন, 'বাইবেল সারা বিশ্বের খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ এবং বাইবেলের সঙ্গে করিনা কপূর খানের গর্ভাবস্থার তুলনা করা ভুল'। বইয়ে এই শব্দ ব্যবহার করে অভিনেত্রী 'সস্তার প্রচার' করছেন বলে দাবি তাঁর।

এই বইটি প্রকাশিত হয় ২০২১ সালে, ৪৩ বছর বয়সী অভিনেত্রী গর্ভাবস্থার সফর ব্যক্ত করে এবং যাঁরা মা হতে চলেছেন তাঁদের প্রতি কিছু পরামর্শ জানিয়ে। আবেদনকারী প্রথমে অভিনেত্রীর বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) নথিভুক্ত করার জন্য পুলিশের কাছে গিয়েছিলেন কিন্তু তারা মামলা নিতে অস্বীকার করলে, তিনি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য নিম্ন আদালতে যান। তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করা হয় সেখানেও, যখন আদালত বলে যে তাঁর আবেদন অনুযায়ী বইয়ের শিরোনামে 'বাইবেল' শব্দের ব্যবহার কীভাবে আপত্তিকর তা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। এরপর তিনি অতিরিক্ত দায়রা আদালতে যান, সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। 

আরও পড়ুন: Abdu Rozik: বাগদান সারলেন আবদু রোজিক, কাকে বিয়ে করছেন বিগ বস খ্যাত বামন তারকা ?

'করিনা কপূর খানস প্রেগন্যান্সি বাইবেল: দ্য আল্টিমেট ম্যানুয়াল ফর মমস-টু-বি' বইয়ে (Kareena Kapoor Khan's Pregnancy Bible: The Ultimate Manual for Moms-To-Be) রয়েছে ডায়েট, ফিটনেস, নিজের যত্ন এবং প্রত্যাশিত মায়েদের জন্য নার্সারি প্রস্তুতির বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget