এক্সপ্লোর

'Crew' Teaser Out: হাস্যরসে পরিপূর্ণ 'ক্রু' জিতবে মন? প্রকাশ্যে করিনা-তব্বু-কৃতীর ফিল্মের টিজার

'Crew': টিজারের শুরুতেই ইন-ফ্লাইট কেবিন ক্রু মেম্বারকে চিরাচরিত ঢঙে নিরাপত্তা নেওয়ার নিয়মাবলী বলতে শোনা যাচ্ছে, কিন্তু সেই প্রথম সংলাপ থেকেই হাসি পেতে বাধ্য।

নয়াদিল্লি: মুক্তি পেল বলিউড ছবি 'ক্রু'র টিজার ('Crew' Teaser Out)। প্রথমবার একসঙ্গে এক পর্দায় তিন তারকা, করিনা কপূর খান (Kareena Kapoor Khan), তব্বু (Tabu) ও কৃতি শ্যানন (Kriti Sanon)। শুক্রবার প্রথম লুক প্রকাশের পর কৌতুক পূর্ণ টিজার প্রকাশ পেল। কী বলছেন অনুরাগীরা?

মুক্তি পেল 'ক্রিউ' টিজার

রাজেশ কৃষ্ণণ পরিচালিত 'ক্রু' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৯ মার্চ। মুখ্য চরিত্রে বলিউডের তিন ডিভা, করিনা, তব্বু ও কৃতী। নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই শেয়ার করলেন টিজার। সেখানে ঝলক মিলল অভিনেতা-গায়ক দিলজিৎ দোসানজ ও অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার। টিজারেই স্পষ্ট এই ছবি খিল ধরাবে দর্শকের পেটে। 

এই টিজার নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রীরা লেখেন, 'কুর্সিকি পেটি বাঁধ লে, কিউঁ কি ইয়াহা কা তাপমান আপকে লিয়ে বহত গরম হোনে ওয়ালা হ্যায়' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'সিটবেল্ট বেঁধে নিন কারণ এখানের তাপমাত্রা আপনার জন্য উত্তপ্ত হতে চলেছে', ঠিক যেমনটা বিমানে চড়লে শোনা যায়। প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল এই ছবিতে বিমানসেবিকার চরিত্রে দেখা যাবে তিন অভিনেত্রীকে। তবে নিঃসন্দেহে তাতে রয়েছে ট্যুইস্ট। 

টিজারের শুরুতেই ইন-ফ্লাইট কেবিন ক্রু মেম্বারকে চিরাচরিত ঢঙে নিরাপত্তা নেওয়ার নিয়মাবলী বলতে শোনা যাচ্ছে, কিন্তু সেই প্রথম সংলাপ থেকেই হাসি পেতে বাধ্য। গত ৬ মাস ধরে রোজের একঘেয়ে রুটিনে বিরক্ত করিনা কপূরের চরিত্র। এবার তিন বন্ধু মিলে কোনও এক মিশনে পাড়ি দেবে, যা হাস্যরসে পরিপূর্ণ হবে বলে দাবি নির্মাতাদের। টিজারের শেষের দিকে করিনার উদ্দেশে তব্বুকে বলতে শোনা যায়, যে সে মুখে যেটা মাখছে সেটা 'ফাউন্ডেশন', 'টাইম মেশিন' নয়। টিজারে ১৯৯৩ সালে মুক্তি পাওয়া 'খল নায়ক' ছবির অত্যন্ত জনপ্রিয় গান 'চোলি কে পিছে'র অংশ শুনতে পাওয়া যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

আরও পড়ুন: 'Article 370' Review: ইয়ামি গৌতম অভিনীত 'আর্টিকল ৩৭০' কাশ্মীরের জটিল রাজনৈতিক ইস্যুকে পর্দায় ফুটিয়ে তুলতে পারল?

নির্মাতাদের তরফে ইউটিউবে এই ছবি সম্পর্কে লেখা হয়, ''ক্রু' একটি বিনোদনমূলক এবং চিত্তাকর্ষক কমিক অ্যাডভেঞ্চার! মুম্বই থেকে তিনজন সাধারণ বিমানসেবিকা তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য যাত্রা শুরু করে কিন্তু অপ্রত্যাশিত দুর্ভোগের মধ্যে আটকে পড়ে।' এরপরের ঘটনাই দেখাবে এই ছবি। 'ক্রিউ' ছবির প্রযোজক একতা কপূর ও রিয়া কপূর। 'বীরে দি ওয়েডিং' ছবির পর এটি রিয়া কপূরের সঙ্গে করিনার দ্বিতীয় কাজ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget