এক্সপ্লোর

Hansal Mehta Thriller: করিনার নতুন ইনিংস! একতা-হংসলের ছবির প্রযোজক বেবো

জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন বেগম বেবো। সিনেমার রুপোলি পর্দায় নয়, আপাতত প্রযোজনায় হাত দিয়েছেন করিনা কপূর। একটা কপূর ও হংসল মেহতার সঙ্গে হাত মিলিয়ে ছবি প্রযোজনা করতে চলেছেন তিনি।

মুম্বই: জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন বেগম বেবো। সিনেমার রুপোলি পর্দায় নয়, আপাতত প্রযোজনায় হাত দিয়েছেন করিনা কপূর। একটা কপূর ও হংসল মেহতার সঙ্গে হাত মিলিয়ে ছবি প্রযোজনা করতে চলেছেন তিনি।

জীবনের প্রথম প্রযোজনা? বেবো বলছেন, 'একতা কপূরকে পরিবার সূত্রে বহু বছর ধরে চিনি। এই ছবিতে প্রযোজনার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। আর এই প্রথমবার প্রযোজক হিসাবে কাজ করব হংসলের সঙ্গে। আমি হংসল মেহতা পরিচালিত ছবির ভক্ত। এই কাজটায় অনেক কিছুই প্রথমবার হচ্ছে। কাজ শুরু করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'

এর আগে করিনার সঙ্গে 'ভীরে দি ওয়েডিং' ছবিতে কাজ করেছেন একতা। তৈমুরের জন্মের পর 'ভীরে দি ওয়েডিং' ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন করিনা। আর করিনার দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবির হাত ধরেই ফের কাজে ফিরছেন করিনা। তবে এবার অন্য ভূমিকায়। একতা বলছেন, 'করিনা কপূর যথেষ্ট ক্ষমতাশালী একজন অভিনেত্রী। ভীরে দি ওয়েডিং'-এর মত নায়িকাকেন্দ্রিক ছবির প্রধান চরিত্রে নজর কেড়েছিলেন করিনা। এইবারেও করিনার সঙ্গে কাজ করার জন্য আমি ভীষণ উৎসাহী আর অধীর আগ্রহে অপেক্ষা করছি। গল্পটা শোনার পরেই আমার ভীষণ ভালো লাগে। দর্শকেরা আরও একটা দারুণ কাজের অপেক্ষায় থাকতেই পারেন।'

এই ছবিটির প্রেক্ষাপট ইউকে -তে। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিটির খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

নতুন এই ছবি ছাড়াও 'ফ্রেডি' ছবিতে কাজ করছেন একতা। এই ডার্ক রোম্যান্টিক থ্রিলারের প্রধান চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কার্তিক আরিয়ান জানিয়েছেন, একতা কপূর ও জয় সেবাক্রমীর ছবি 'ফ্রেডি' একটি ডার্ক রোম্যান্টিক থ্রিলার। একতা কপূরের সঙ্গে প্রথমবার কাজ করা নিয়ে বেশ উৎসাহী লুকাছুপি ছবির তারকা। বলছেন, 'একজন অভিনেতা হিসাবে আমি ফ্রেডি ছবির চরিত্রের বিভিন্ন শেডে অভিনয় করার অপেক্ষা করছি। পর্দায় এই ডার্ক রোম্যান্টিক থ্রিলার জীবিত হয়ে উঠবে অভিনয়ের মাধ্যমেই। তার ওপর একতা কপূর ও জয় সেবাক্রমীর সঙ্গে একসঙ্গে এটা আমার প্রথম কাজ। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। অধীর আগ্রহে অপেক্ষা করছি।' কার্তিকের বিপরীতে কাকে দেখা যাবে এই নিয়ে উৎসাহ থাকলেও মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget