এক্সপ্লোর

Kailash Kher Attacked: গান গাইতে গিয়ে মঞ্চেই 'আক্রান্ত' কৈলাস খের, গায়কের দিকে 'ছোড়া হল বোতল'

Hampi Utsav Chaos : খেপে ওঠে উপস্থিত জনতা।  গায়কের উপর বোতল ছুড়ে মারে দর্শকরা।

 বেঙ্গালুরু :  হাম্পি উৎসবে (Hampi Utsav ) গান গাইতে গিয়ে আক্রান্ত সঙ্গীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)। কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পি। মধ্য কর্ণাটকের এই স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্ত। হাম্পি উৎসব ঘিরে কর্ণাটকের এই ঐতিহ্যবাহী এলাকা জমজমাট হয়ে ওঠে। এবারও তেমনটাই হয়েছে। সেখানেই এই ঘটনা । 

রবিবার হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠান চলাকালীন গায়ক কৈলাস খেরকে আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। কারণ নাকি কন্নড় গান না গাওয়া ! আর তার জন্যই খেপে ওঠে উপস্থিত জনতা।  গায়কের উপর বোতল ছুড়ে মারে দর্শকরা।

এএনআই একটি টুইটে জানিয়েছে, "গতকাল বিজয়নগরের হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাওয়ার সময় গায়ক কৈলাস  খেরকে লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারা হয়। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।"

পুলিশ জানিয়েছে, "কন্নড় গান না গাওয়ায় খেরের উপর ক্ষুব্ধ হন দর্শকরা।" এবার হাম্পি উৎসব শুরু হয়েছিল ২৭ জানুয়ারি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka Chief Minister Basavaraj Bommai)। কৈলাস খের ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গায়ক অর্জুন জন্যা, বিজয়া প্রকাশ, রঘু দীক্ষিত, অনন্যা ভট্ট এবং আরমান মালিক ( Arjun Jannya, Vijaya Prakash, Raghu Dikshit, Ananya Bhatt and Arman Malik)।

হাম্পি উৎসব চারটি স্টেজে অনুষ্ঠিত হয়েছিল।  গায়ত্রী পীঠ, এদুরু বাসভন্ন বেদিক, হাম্পি বিরূপাক্ষেশ্বর বেদিক এবং সাসুভেকালু বেদিক ( Gayatri Peetha, Eduru Basavanna vedike, Hampi Virupaksheshwar vedike, Sasuvekalu vedike)।

আরও পড়ুন :

পঞ্চায়েত ভোটের আগে কি নয়া কৌশল? ৭ দিনের মধ্যেই ফের রাজ্যে মোহন ভাগবত

তিন দিনব্যাপী হাম্পি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ছিল রবিবার । এদিন সবার মন জিতে নেয় 'জনপদ বাহিনী' নামে লোক শিল্পীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা । এটিই এদিন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।  জানা গিয়েছে,  সমাপনী অনুষ্ঠানে বেশ কিছু বিদেশী পর্যটক অংশ নেন।

দেশ ও রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে  ৪০  টিরও বেশি লোক শিল্পীর দল সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়। দেশের বিভিন্ন স্থান থেকে ৩০০ জনেরও বেশি শিল্পী তাদের পারফর্ম্যান্সে  দর্শকদের আকৃষ্ট করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্ণাটকের মন্ত্রী শশিকলা জোলে (  Shashikala Jolle )। কর্ণাটকের বিজয়নগর জেলায় হাম্পি উৎসবের তিন দিন জুড়ে আয়োজকরা বেশ কয়েকটি অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। 

কর্ণাটকের মানুষের বিশ্বাস,  বিজয়নগর সাম্রাজ্যের সময় থেকেই  হাম্পি উৎসব উদযাপিত হয় এবং তাই এটি ভারতের প্রাচীনতম উদযাপন।  হাম্পি উৎসবকে বিজয় উৎসবও বলা হয় যা অধুনা এক সপ্তাহ ধরে পালিত হয় । 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget