এক্সপ্লোর

Kartik Aaryan: অনুরাগী, বিশেষ করে ছোটদের জন্য বড় চমক কার্তিক আরিয়ানের

এবার অনুরাগীদের জন্য, বিশেষ করে ছোটদের জন্য বড় চমক নিয়ে এলেন কার্তিক আরিয়ান।

মুম্বই: বলিউডের তারকাদের মধ্যে বর্তমানে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বেশ কিছু বছর তিনি অভিনয় করছেন বি টাউনে। আর বলিউডের বাইরে থেকে এসে, কোনও গডফাদার ছাড়াই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি এতটাই শক্ত করে ফেলেছেন যে, অনেক তাবড় তারকার থেকেও তাঁর ছবি বক্স অফিসে বেশি সাফল্য পাচ্ছে। পাশাপাশি তিনি এই মুহূর্তের বলিউড হার্টথ্রবও বটে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা নজরকাড়া। সবমিলিয়ে কেরিয়ারের কার্যত মধ্যগগনে রয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর হাতে ছবির সংখ্যাও বেশ কয়েকটি। যা মুক্তি পাবে সামনেই। আর এবার অনুরাগীদের জন্য, বিশেষ করে ছোটদের জন্য বড় চমক নিয়ে এলেন কার্তিক আরিয়ান।

অনুরাগীদের জন্য কার্তিক আরিয়ানের বড় চমক-

চলতি বছর শুরুর দিকে মুক্তি পায় 'ভুলভুলাইয়া টু'। প্রথম ছবি অর্থাৎ, অক্ষয় কুমার, শাইনি আহুজা, বিদ্যা বালান অভিনীত 'ভুলভুলাইয়া' বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ছবির গল্প থেকে গান দুটোই সমান হিট হয়। প্রথম ছবির সাফল্যের পর তাই সিক্যুয়েলকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকদের। আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নির্মাতারা। তাই খুব কম সময়ের মধ্যেই ছবিটি ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। এছাড়াও, চলতি বছর মুক্তি পাওয়া বলিউড ছবিগুলির মধ্যে সবথেকে বেশি ব্যবসা করা ছবিও 'ভুলভুলাইয়া টু'। ছবিতে অভিনয় করে প্রশংসিত হন কার্তিক আরিয়ান। আর এবার 'ভুলভুলাইয়া টু'-এর 'রুহ বাবা' (ছবিতে কার্তিক আরিয়ানের অভিনীত চরিত্রের নাম) এসে গিয়েছে অন্য রূপে। এবার আর পর্দায় নয়, বরং, বইয়ের পাতায় দেখা পাওয়া যাবে তাঁর। সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন যে, তাঁর 'রুহ বাবা' চরিত্রটি এবার এসে গিয়েছে কমিক বইয়ে। কমিক জগতেও পা রাখলেন অভিনেতা। তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'রুহ বাবা আর তাঁর গল্প এবার এসে গিয়েছে কমিক্সের ভুলভুলাইয়াতে। এটা আমার সমস্ত খুদে অনুরাগীদের জন্য।'

আরও পড়ুন - Chris Rock: ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে অস্বীকার ক্রিস রকের

জানা যাচ্ছে, ডায়মন্ড কমিক্স দেশের অন্যতম জনপ্রিয় এক কমিক পাবলিশার। যারা 'চাচা চৌধুরী', 'বিল্লু', 'পিঙ্কি', 'মোটু পাতলু'র মতো কমিক চরিত্রদের সামনে নিয়ে এসেছে। বেড়ে ওঠার দিনগুলোয় বহু মানুষ এই সমস্ত কমিক্স পড়েছেন। এবার তারাই 'রুহ বাবা আর তার গল্প' নিয়ে এসেছে বইয়ের পাতায়। আর এভাবেই এবার খুদেদের আরও মনের কাছে পৌঁছে গেলেন বা ভবিষ্যতে আরও যেতে চলেছেন কার্তিক আরিয়ান।

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যায় কিয়ারা আডবাণী এবং তব্বুর সঙ্গে। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। 'শেহজাদা', 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'সত্যপ্রেম কি কথা' এবং কবীর খানের নাম ঠিক না হওয়া ছবিতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget