এক্সপ্লোর

Chris Rock: ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে অস্বীকার ক্রিস রকের

আর এবার ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতেই অস্বীকার করলেন ক্রিস রক। জানালেন তার কারণও।

নয়াদিল্লি: ২০২২ সালের অস্কারের মঞ্চে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তা মনে থেকে যাবে দর্শকদের। অস্কারের মঞ্চে হলিউড তারকা উইল স্মিথের (Will Smith) স্ত্রীকে নিয়ে রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক (Chris Rock)। আর তারপরই সবাইকে কার্যত চমকে দিয়ে সটান মঞ্চে উঠে গিয়ে ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তারপর যদিও পুরস্কার নিতে উঠে মঞ্চে ক্ষমাও চেয়ে নেন অভিনেতা। পরবর্তীকালে বেশ কিছু সময় ক্রিস রকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন 'মেন ইন ব্ল্যাক' অভিনেতা। আর এবার ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতেই অস্বীকার করলেন ক্রিস রক। জানালেন তার কারণও।

কেন ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে চাইছেন না ক্রিস রক?

কমেডিয়ান ক্রিস রক সম্প্রতি জানিয়েছেন যে, তিনি ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে চান না। কারণ হিসেবে তিনি ইঙ্গিত দিয়েছেন উইল স্মিথের চড় কাণ্ডের। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ক্রিস রক তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন যে, উইল স্মিথের চড় কাণ্ডের পর তাঁর মধ্যে ট্রমা দেখা দিয়েছে। তিনি এখনও সেই ট্রমা কাটাতে পারেননি। জানা যাচ্ছে, 'সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস রককে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করবেন কিনা। কিন্তু তিনি জানিয়ে দেন যে, তিনি এই প্রস্তাবে রাজি নন। এর পরই উইল স্মিথের চড় কাণ্ড প্রসঙ্গে কথা বলেন। জানান, তাঁর মধ্যে সেই ঘটনার আতঙ্ক এখনও কাটেনি।'

আরও পড়ুন - Shah Rukh Khan: দু'টো বড় চমক নিয়ে আসছেন কিং খান

প্রসঙ্গত, সদ্যই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন হলিউড তারকা উইল স্মিথ। চলতি বছর অস্কারের মঞ্চে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, সে সম্পর্কে তাঁকে ওই ভিডিওতে বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে ক্রিস রকের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রশ্ন বেছে নিচ্ছেন উইল স্মিথ। প্রশ্নটি ছিল, 'কেন আপনি সেদিন পুরস্কার নেওয়ার সময় ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে নিলেন না?' প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'আমি সেই সময় আচ্ছ্বন্ন ছিলাম। পরিস্থিতি এমনই ছিল যে তার মধ্যে আমি স্বাভাবিক ছিলাম না। এরপর আমি ক্রিসের কাছে যাই কিন্তু ও তখন কথা বলতে তৈরি ছিল না। আর তারপর ও বেরিয়ে যায়। তাই আজ আমি ফের বলতে চাই, ক্রিস, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ব্যবহার গ্রহণযোগ্য ছিল না। আমি এখানেই আছি। যখন তুমি কথা বলতে তৈরি থাকবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।'

সেরা শিরোনাম

Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!

ভিডিও

Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৩.১১.২০২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৩.১১.২০২৬)। বাম-কংগ্রেস-তৃণমূল, পুরভোটে বিজেপি-বিরোধী সবদলকে একসঙ্গে লড়ার ডাক কংগ্রেসের
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget