এক্সপ্লোর

Kartik Aaryan in Kolkata: কলকাতায় 'রুহ বাবা', শহরের রাস্তায়-হাওড়া ব্রিজে শ্যুটিংয়ের ফাঁকে ফ্রেমবন্দি কার্তিক আরিয়ান

'Bhool Bhulaiyan 3': কলকাতায় 'ভুল ভুলাইয়া ৩' ছবির শ্যুটিং সারছেন কার্তিক আরিয়ান। 'রুহ বাবা'র লুকে হাওড়া ব্রিজে ফ্রেমবন্দি। এই ছবিটি ২০২৪ সালের দীপাবলিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

নয়াদিল্লি: ঘোষণার পর থেকেই উত্তেজিত অনুরাগীরা। কবে আসবে 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiyan 3), সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) অনুরাগীদের মনে। আপাতত জোর কদমে চলছে শ্যুটিং। সেই কারণেই কলকাতায় (Kolkata) হাজির অভিনেতা। ছবির একাংশের শ্যুটিং হবে তিলোত্তমার বুকে। কখনও হাওড়া ব্রিজে (Howrah Bridge), কখনও ফ্লুরিজে (Flurys), ঝলক মিলল 'রুহ বাবা'র। 

কলকাতার রাস্তায় 'রুহ বাবা', শ্যুটিং সারছেন কার্তিক আরিয়ান

সোমবার রাতে শহরে পৌঁছন অভিনেতা। রাতের শহরে বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তোলা ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। কলকাতা, হাওড়া ব্রিজ, নানা স্থানে ঘুরে ঘুরে চলছে শ্যুটিং। তাঁকে ছবির লুকে, 'রুহ বাবা'র পোশাকেই দেখা গেল একটি তিন চাকার বাইক চালাতে। 

৯ তারিখ, অর্থাৎ গতকাল, ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের ওপর শ্যুটিং করতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। পরনে কালো পোশাক, মাথায় ব্যান্ডানা, চোখে রোদচশমা, যে কোনও সিনেপ্রেমীর খুব চেনা 'রুহ বাবা'র লুক। চালাতে দেখা গেল তিন চাকার বাইক। 

বুধবার অভিনেতা হঠাৎই ঢুঁ মারেন পার্কস্ট্রিটের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ 'ফ্লুরিজ'-এ। সেখানে তাঁকে খেতে দেখা যায় 'এগ হোয়াইট মসালা ওমলেট' ও বেরনোর সময় হাতে তুলে নেন 'ক্লাসিক কোল্ড ব্রিউ'। রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে পোজও দেন। এদিন সকালের দিকে অভিনেতা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিও দেন রেস্তোরাঁ থেকে। এরপর হাওড়া ব্রিজের মাঝে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করে প্রোফাইলে। ক্যাপশনে কায়দা করে লেখেন, 'কলকাতা হাও-রা ইউ'। 


Kartik Aaryan in Kolkata: কলকাতায় 'রুহ বাবা', শহরের রাস্তায়-হাওড়া ব্রিজে শ্যুটিংয়ের ফাঁকে ফ্রেমবন্দি কার্তিক আরিয়ান

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

'ভুল ভুলাইয়া ২'-এর নিদারুণ সাফল্যের পর 'ভুল ভুলাইয়া ৩'-এর জন্য কার্তিক আরিয়ান শ্যুটিং শুরু করেন চলতি বছরের ৯ মার্চ থেকে। ইতিমধ্যেই প্রথম দফার শ্যুটিং শেষ হয়েছে। ইনস্টাগ্রামে তিনি এই ছবিকে তাঁর কর্মজীবনের 'সবচেয়ে বড় ফিল্ম' বলে আখ্যা দেন।

আরও পড়ুন: 'Aparajito' At Nandan: মুক্তির ২ বছর পর অবশেষে নন্দনে 'অপরাজিত', কবে-কখন দেখা যাবে?

অনিশ বাজমি, যিনি 'ভুল ভুলাইয়া ২' পরিচালনা করেছিলেন, হাল ধরেছেন এই ছবিরও। প্রথম ভাগের মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালান ফিরছেন এই ছবিতে। সেই সঙ্গে এই ছবিতে প্রথমবার কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি দিমরি। শোনা যাচ্ছে, 'ভুল ভুলাইয়া ৩' মুক্তি পাবে ২০২৪ সালের দীপাবলিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget