এক্সপ্লোর

Kartik Aaryan: একতা কপূরের নতুন ছবি 'ফ্রেডি'-র নায়ক কার্তিক আরিয়ান

হাতে একাধিক ছবি, ফ্লোরে ফিরছেন কার্তিক আরিয়ান। একগুচ্ছ আকর্ষণীয় কাজের তালিকায় জুড়ল আরও একটি।

মুম্বই: হাতে একাধিক ছবি, ফ্লোরে ফিরছেন কার্তিক আরিয়ান। একগুচ্ছ আকর্ষণীয় কাজের তালিকায় জুড়ল আরও একটি। একতা কপূর ও জয় সেবাক্রমীর ছবি 'ফ্রেডি' -তে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে শাহিদ নাদিয়াওয়ালার ছবির কাজও। এছাড়াও পরিচালক হংসল মেহতার পরবর্তী ছবি 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে।

গত বছর ৩১ জুলাই এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কার্তিক আরিয়ান-কিয়ারা আডবাণীর নতুন 'ভুলভুলাইয়া ২' । কিন্তু করোনার জেরে তা স্থগিত হয়ে যায়। শেষমেশ অপেক্ষার অবসান। চলতি বছর ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে 'ভুলভুলাইয়া ২'। কার্তিক আরিয়ানের সঙ্গে ছবি শেয়ার করে ছবির মুক্তি পাওয়ার দিনক্ষণ জানিয়েছিলেন কিয়ারা আডবাণী। এই ছবিতে অভিরাজ বসুর চরিত্রে অভিনয় করবেন কার্তিক। রাজপাল যাদবের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছিলেন, আমাদের সময়ও চলে এসেছে। ১৯ নভেম্বর মুক্তি পাবে ছবি। ভূষণ কুমার প্রযোজিত এই ছবির পরিচালক আনিস বাজমি।

কার্তিক আরিয়ান জানিয়েছেন, একতা কপূর ও জয় সেবাক্রমীর ছবি 'ফ্রেডি' একটি ডার্ক রোম্যান্টিক থ্রিলার। একতা কপূরের সঙ্গে প্রথমবার কাজ করা নিয়ে বেশ উৎসাহী লুকাছুপি ছবির তারকা। বলছেন, 'একজন অভিনেতা হিসাবে আমি ফ্রেডি ছবির চরিত্রের বিভিন্ন শেডে অভিনয় করার অপেক্ষা করছি। পর্দায় এই ডার্ক রোম্যান্টিক থ্রিলার জীবিত হয়ে উঠবে অভিনয়ের মাধ্যমেই। তার ওপর একতা কপূর ও জয় সেবাক্রমীর সঙ্গে একসঙ্গে এটা আমার প্রথম কাজ। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। অধীর আগ্রহে অপেক্ষা করছি।' কার্তিকের বিপরীতে কাকে দেখা যাবে এই নিয়ে উৎসাহ থাকলেও মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

সম্প্রতি কর্ণ জোহরের 'দোস্তানা ২' ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। সূত্রের খবর, ছবির চিত্রনাট্য নিয়ে সন্তুষ্ট নন কার্তিক এবং নির্মাতাদের সঙ্গে তা নিয়ে মতপার্থক্য দেখা দেয় কার্তিক আরিয়ানের। শ্যুটিংয়ের জন্য কার্তিকের সময় দিতেও কিছু সমস্যা হচ্ছিল বলে শোনা যাচ্ছিল। ছবির প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে নাকি তিক্ততা তৈরি হয়েছিল অভিনেতার। কার্তিক রাম মাধবনীর ‘ধামাকা’ ছবির কাজ আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় নাকি অসন্তুষ্ট হয়েছিলেন প্রযোজক কর্ণ। আবার মুম্বইয়ের অন্য একটি সংবাদমাধ্যমে দাবি, একটি ছবিকে ঘিরেই চিড় ধরে কর্ণ-কার্তিক সম্পর্কে। শশাঙ্ক খৈতানের ‘যোদ্ধা’ ছবিতে কার্তিকের পরিবর্তে শাহিদ কপূরকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে, মর্মাহত হন অভিনেতা। শোনা যায়, শাহিদ ছবিটি ছেড়ে দেওয়ার পরেও কার্তিককে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়নি।

 

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget