এক্সপ্লোর

Captain India First Look : কার্তিক আরিয়ানের 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র ফার্স্ট লুক প্রকাশ

এই ছবিতে একজন পাইলটের ভূমিকায় অভিনয় করবেন 'লুকা ছুপি' অভিনেতা কার্তিক আরিয়ান। শুক্রবার 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ পেলো।

মুম্বই : পরিচালক হনশল মেহতার পরবর্তী ছবি 'ক্যাপ্টেন ইন্ডিয়া'-তে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে। ছবিটি প্রযোজনা করছে আরএসভিপি এবং বাওয়েজা স্টুডিওজ। জানা যাচ্ছে, এই ছবিতে একজন পাইলটের ভূমিকায় অভিনয় করবেন 'লুকা ছুপি' অভিনেতা কার্তিক আরিয়ান। শুক্রবার 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ পেল। যেখানে একজন পাইলটের পোশাকে দেখা যাচ্ছে অভিনেতাকে। এবং ক্যাপ্টেনের টুপির আড়ালে রয়েছে অভিনেতার মুখ।

জানা যাচ্ছে 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। নতুন ছবি সম্পর্কে অভিনেতা বলছেন, 'ক্যাপ্টেন ইন্ডিয়ার মতো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত অনুভব করছি। এই ছবিতে দেশেরই ঐতিহাসিক একটি ঘটনাকে সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে। সত্যি ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হওয়ার ফলে এবং সেই সত্যি ঘটনা নিজের দেশেরই হওয়ার জন্য অভিনয় করতে গর্ববোধ হচ্ছিল।' পরিচালক হনশল মেহতার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন সে সম্পর্কেও কার্তিক আরিয়ান বলেন, 'এরকম একটা ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য হনশল স্যরকে অনেক অনেক ধন্য বাদ দিতে চাই। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত এবং এমন একটি ঐতিহাসিক ঘটনার সঙ্গে কাজের সূত্রে জড়িয়ে থাকার অনুভূতিও দারুণ।'


Captain India First Look : কার্তিক আরিয়ানের 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র ফার্স্ট লুক প্রকাশ

'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিটি সম্পর্কে পরিচালক হনশল মেহতা বলেন, 'এই ছবিতে সেই সমস্ত মানুষের কথা তুলে ধরা হয়েছে, যাঁরা নিজের দুঃখ, কষ্ট সব কিছু ভুলে অন্য মানুষের জীবন বাঁচানোর জন্য ব্রতী হন। সবথেকে বড় বিষয়, এই ছবিটি আমাদের দেশেরই একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। ছবিটি তৈরির সূত্রে রনি স্ক্রুওয়ালা এবং হরমন বাওয়েজার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। পাশাপাশি কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করতে পেরেও ভালো লাগছে। বলিউডে এর আগে অনেক হিট ছবি উপহার দিয়েছে কার্তিক। তাই ওকে নিয়ে দর্শকদেরও একটা ভালো লাগার দিক রয়েছে।'

শুধু পরিচালক হনশল মেহতা কিংবা অভিনেতা কার্তিক আরিয়ানই নন, প্রযোজন রনি স্ক্রুওয়ালাও যথেষ্ট উচ্ছ্বসিত 'ক্যাপ্টেন ইন্ডিয়া' নিয়ে। তিনি বলেন, 'হনশল মেহতা বলিউডের অন্যতম সেরা পরিচালক। সত্যি ঘটনাকে কীভাবে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে হয়, তা ওর ছবি তৈরি দেখে শেখার মতো। খুব সুন্দরভাবে কাহিনি বর্ণনা করে ও। তাই অবশ্যই আশা করছি এই ছবি দর্শকদের মনে ভালোলাগার জায়গা তৈরি করে নেবে।'

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget