এক্সপ্লোর

Bengali Web Series: জেলে থাকা অপরাধী কি নির্দোষ? সত্যিটা খুঁজে বের করবেন অমৃতা, গুরুত্বপূর্ণ চরিত্রে শাওন!

Katakuti 2 Shooting: ওয়েব সিরিজটির প্রযোজনা করছে, রাজা চন্দ ফিল্ম্স। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন, রুদ্রদীপ চন্দ

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দর্শকপ্রিয় 'কাটাকুটি' ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায় আসছে ক্লিক প্ল্যাটফর্মে।
  • মনস্তাত্ত্বিক থ্রিলারটিতে দেখা যাবে নতুন মুখের এক ঝাঁক তারকা।
  • জেল থেকে মুক্তি পাওয়া সমীর মন্ডলের নতুন জীবন ও তদন্তের কাহিনী।
  • দুই খুনের রহস্য উদঘাটনে সাংবাদিক অমৃতা চট্টোপাধ্যায়ের তদন্তের যাত্রা।

কলকাতা: রাজা চন্দ (Raja Chanda) নির্মীত 'কাটাকুটি' যথেষ্ট মনে ধরেছিল দর্শকদের। জনপ্রিয়তাও পেয়েছিল। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আসছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায়। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের জন্য শ্যুটিং চলছে রাজা চন্দের নতুন ওয়েব সিরিজের। একটি মনস্তাত্ত্বিক থ্রিলার নিয়ে এগিয়ে যাবে এই সিরিজের গল্প। তবে পরিচালক আগেই আভাস দিয়েছিলেন, এই সিজনে বদলে যাবে আগের সিজনের মুখেরা। সেই মতো, 'কাটাকুটি ২'-তে দেখা যাবে একেবারে নতুন মুখেদের। নতুন সিজনে দেখা যাবে, সুব্রত দত্ত , অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী , শুভ্রজিত দত্ত , শ্রীজা ভট্টাচার্য , পূষান দাশগুপ্ত , রানা বসু ঠাকুর, জয়তী চক্রবর্তী , আলকারিয়া হাশমী ও অলকনন্দা রায়কে। 

ওয়েব সিরিজটির প্রযোজনা করছে, রাজা চন্দ ফিল্ম্স। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন, রুদ্রদীপ চন্দ। মূল গল্প, রম্বাসের। গল্পের শুরু হয় সমীর মন্ডলের জেলমুক্তি দিয়ে। নন্দিনী যে স্কুল বাসে যেত, তারই ড্রাইভার ছিল সমীর। সেই নন্দিনীকে খুনের অভিযোগে ৭ বছর জেল খেটেছে সে। আদালত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁকে মুক্তি দিলেও, সমাজ এবং তাঁর নিজের পরিবার তাঁকে গ্রহণ করতে অস্বীকার করে । সমীরের স্ত্রী সুষমা এখন সমীরেরই বন্ধু অশোকের বিবাহিতা স্ত্রী, এবং সমীরের মেয়ে তুলি এখন অশোককেই নিজের বাবা বলে জানে।

অন্যদিকে, সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন মনে করেন, সমীর মণ্ডল নির্দোষ। তারা ওই ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করতে নিজেদের মতো করে একটি তদন্ত শুরু করে। তদন্তে নেমে তারা জানতে পারে, সুন্দরবনের হাজিডিঙ্গা গ্রামের বিন্তি নামক এক কিশোরীর পুরনো খুনের মামলার। এই বিন্তির খুনের মামলার সঙ্গে নন্দিনী খুনের অদ্ভুত মিল রয়েছে। এই ২ জনই ছিল বাঁ-হাতি শিল্পী এবং তাঁরা পায়ে রুপোর নুপূর পরত। তদন্তের সূত্র ধরে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে রঙিন-এর নাম । ধ্রুব একজন আর্ট টিচার, যাঁর শৈশব কেটেছে, বুল্টি নামক এক মহিলার হাতে চরম নির্যাতনের মধ্যে। সেই পুরনো ট্রমা থেকেই ধ্রুব সেইসব তরুণী শিল্পীদের টার্গেট করে, যাদের মধ্যে সে বুল্টির ছায়া দেখতে পায়।

এরপরে কোন দিকে মোড় নেবে গল্প, সেটা জানতে গেলে চোখ রাখতে হবে ওয়েব সিরিজে। গল্পে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে, অমৃতা চট্টোপাধ্যায়কে। তাঁর সহকারী, টিনটিনের চরিত্রে দেখা যাবে পূষান দাশগুপ্তকে। অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget