এক্সপ্লোর

Katrina Kaif: প্রথম সারির নায়কদের সঙ্গে একাধিক সম্পর্ক, কেন ভিকির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা?

Katrina Kaif about Relationship: বিয়ের আগে দেওয়া একটি সাক্ষাৎকারে, নিজের প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন ক্যাটরিনা। সেখানে তিনি বলেছিলেন, 'কাউকে ভালবাসার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়'

কলকাতা: বিয়ের আগে পর্যন্ত নিজের প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে প্রথম ছবি ছিল বিয়ের মণ্ডপে। ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। একসময় সম্পর্কের দিক থেকে যাঁর নাম জড়িয়েছিল সলমন খান (Salman Khan) ও রনবীর কপূরের (Ranbir Kapoor) মতো প্রথম সারির নায়কদের সঙ্গে, এখন ভিকির সঙ্গে সুখে সংসার করছেন তিনি। কিন্তু ভিকির সঙ্গে সম্পর্কে এমন কি পেয়েছিলেন ক্যাটরিনা, যাতে তিনি সিদ্ধান্ত নেন এই নায়ককেই বিয়ে করার?    

বিয়ের আগে দেওয়া একটি সাক্ষাৎকারে, নিজের প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন ক্যাটরিনা। সেখানে তিনি বলেছিলেন, 'কাউকে ভালবাসার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়। সবসময় মাথায় রাখতে হবে নিজের পরিচয়, পছন্দ, ভাবনা, মূল্যবোধ। ভালবাসার মানুষটিকেও সেগুলোকে প্রভাবিত করতে দেওয়া যাবে না। যদি সম্পর্কে আমায় কেউ চালনা করতে চায়, তাহলে আমার দমবন্ধ হয়ে আসে।' এই কথাগুলো বলার সময় কোনও ব্যক্তির নাম উল্লেখ করেননি ক্যাটরিনা। তবে একথা স্পষ্ট... সলমন ও রনবীরের সঙ্গে সম্পর্কে তাঁর দমবন্ধ লাগত। ক্যাটরিনার নিজস্বতাকে ভিকি সম্মান করেছিলেন বলেই তাঁদের সম্পর্ক গড়িয়েছিল বিয়ের মণ্ডপ পর্যন্ত। 

এই সাক্ষাৎকারে, আলিয়াকে নিয়েও কথা বলেছেন ক্যাটরিনা। আলিয়ার প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student Of The Year)-এর আগে থেকেই ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। আলিয়া ও রনবীরের সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বলেন, 'আমার সঙ্গে আলিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের তখন রনবীরের সঙ্গে আমার আলাপও ছিল না। বলা যায় আলিয়া আমার ছোটবেলারই বন্ধু। সেই বন্ধুত্ব শুরুর সময় যখন রনবীর ছিলেন না, তাহলে কেন পরিবর্তিত পরিস্থিতিতে আমার সঙ্গে আলিয়ার সম্পর্ক খারাপ হবে? শুধুমাত্র ওর রনবীরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে? কারও জন্য যখন আমাদের সম্পর্ক, বন্ধুত্ব তৈরি হয়নি, তাহলে কেন কারও জন্য তা ভাঙবে?'

ক্যাটরিনা এই সাক্ষাৎকারে আরও জানান, সলমন খানের বোনেদের সঙ্গেও তাঁর ভীষণ ভাল সম্পর্ক ছিল। একেবারে নিজের দিদির মতোই হয়ে গিয়েছিলেন তাঁরা। এই বিষয়ে ক্যাটরিনা নিজেকে ভীষণ সৌভাগ্যবান বলে মনে করেন। সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, তাঁর বোনেদের সঙ্গে ক্যাটরিনার তিক্ততা তৈরি হয়নি। তবে সলমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেও, বড়পর্দায় তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget