এক্সপ্লোর

Katrina Kaif: প্রথম শটের পরই বের করে দেওয়া হয়েছিল! কোন ছবি থেকে বাদ পড়েন ক্যাটরিনা?

সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের কেরিয়ারের শুরুর দিনগুলো ফিরে দেখলেন অভিনেত্রী। জানালেন, কেরিয়ারের একেবারে শুরুতে একটি ছবির শ্যুটিং যখন করছিলেন তিনি, তখন প্রথম শটের পরই তাঁকে বের করে দেওয়া হয়।

মুম্বই: অনেকেরই ধারণা সলমন খানের ছবি 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। কিন্তু আসলে এই তথ্য সঠিক নয। বলিউড ক্যাটরিনা কাইফকে পায় 'বুম' নামের একটি ছবি দিয়ে। যেটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। সেই ছবি বক্স অফিসে ব্যবসা করতে না পারলেও, থেমে যায়নি ক্যাটরিনার জার্নি। আজ তিনি অভিনয় করছেন বি টাউনের তাবড় সমস্ত তারকাদের সঙ্গে। আর ব্র্যান্ড ভ্যালুও নজরকাড়া। একাধিক বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আজ ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের কেরিয়ারের শুরুর দিনগুলো ফিরে দেখলেন অভিনেত্রী। জানালেন, কেরিয়ারের একেবারে শুরুতে একটি ছবির শ্যুটিং যখন করছিলেন তিনি, তখন প্রথম শটের পরই তাঁকে বের করে দেওয়া হয়। জানাচ্ছেন, সেদিন ভেবেছিলেন, সেখানেই তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল বুঝি।

কোন ছবির শ্যুটিংয়ের প্রথম শটের পরই বাদ পড়েন ক্যাটরিনা?

সামনেই মুক্তি পাবে ক্যাটরিনা কাইফের ছবি 'ফোন ভূত' (Phone Bhoot)। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। সেই ছবিরই প্রচারে এসে ক্যাটরিনা নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করেন। তিনি বলেন, 'আমাকে বাদ দেওয়া হয়নি শুধু, আমাকে বের করে দেওয়া হয়েছিল। একটা ছবির শ্যুটিং করছিলাম তখন। ছবির নাম 'শায়া' (Saaya)। পরিচালক অনুরাগ বসুর সেই ছবিতে জন আব্রাহাম ও তারা শর্মার শ্যুটিংয়ের কথা। প্রথম শট শেষ হতেই আমাকে বের করে দেওয়া হয়। প্রথম দিনের শ্যুটিং নয়। প্রথম শট শেষ হতেই। মাত্র একটা শটের পরই। সেই সময় আমি ভেবেছিলাম, ওখানেই বুঝি আমার কেরিয়ার আমার জীবন শেষ।'

যে বছর বলিউডে পা রাখেন ক্যাটরিনা, সেই বছরই মুক্তি পায় 'শায়া'। পরিচালক অনুরাগ বসুর সেই ছবিতে অভিনয় করেন জন আব্রাহাম, তারা শর্মা এবং মহিমা চৌধুরী। ক্যাটরিনা জানাচ্ছেন, অনেক সময়ই অনেক অভিনেতার কেরিয়ার থমকে যায় এরকম বাতিলের কারণে। আমার মুখ দেখে তখন অনেকেই বলত, 'তুমি কোনওদিন অভিনেতা হতে পারবে না। তোমার মধ্যে সেই ব্যাপারটা নেই। স্পষ্ট আমার মুখের উপর বলে দিত। আমি খুব কাঁদতাম সেই সময়। আমার সেই কান্না আজ দাম পেয়েছে। বুঝেছি, ধৈর্য আর পরিশ্রম দিয়েই সবটা জয় করা যায়।'

আরও পড়ুন - Amitabh Bachchan: শিরা কেটে ঝরছে রক্ত! অমিতাভ বচ্চনকে নিয়ে দৌড়তে হল হাসপাতালে

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। 'ফোন ভূত' ছাড়াও তাঁকে দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবিতে তিনি রয়েছেন সলমন খানের বিপরীতে। এছাড়াও আলিয়া ভট্ট ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁকে দেখা যাবে 'জি লে জারা' ছবিতে। বিজয় সেতুপতির সঙ্গে তিনি জুটি বাঁধছেন 'মেরি ক্রিসমাস' ছবিতে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget