এক্সপ্লোর

Kaun Banega Crorepati : ক্ষমা চেয়েও রেহাই নেই...'লালসা দেখো মা-বাবার' আবারও বিদ্ধ KBC-র প্রতিযোগী ঈশিত

ঈশিতকে এমন ক্ষুরধার আক্রমণ করা উচিত কি উচিত নয়, এই নিয়ে দুই ভাগ গোটা নেটদুনিয়া।  কেউ কেউ বলেছেন, অমিতাভ বচ্চনের সামনে বসে শিশুটির আচরণ একেবারেই অভদ্র ও শিষ্টাচারহীন। আবার কেউ কেউ এর বিপরীত ব্যাখ্যাও করেছেন।

সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৭ - জুনিয়র -এ হট সিটে বসা দশ বছরের ঈশিত ভাটের আচরণ বেশ কয়েকদিন ধরেই আলোচনায়। বিতর্কে প্রতিযোগী শিশুটির আচরণ। ছোট্ট ঈশিতের আচরণে চরম ঔদ্ধত্য ও শিষ্টাচারের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। একেবারে চাঁচাছোলা সমালোচনার মুখে পড়েছে শিশুটি ও তার পারিবারিক শিক্ষা। এতদিনে সকলেই প্রায় জেনে গিয়েছেন, ঈশিত হটসিটে বসে অমিতাভ বচ্চনের সঙ্গে কী ভঙ্গিমায় কথা বলছিল। এবার পুরো কেবিসি টিমের থেকে ক্ষমা চাইল সেই ক্ষুদে প্রতিযোগী। কিন্তু তাতেও নেটিজেনদের রাগ উপচে পড়েছে। কেউ লিখেছেন ' এটা চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্যই তৈরি করা হয়েছিল, মানুষকে বোকা বানানো হয়েছিল?' এই প্রশ্ন আগেও উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই বাচ্চাটির আচরণ ও অমিতাভের ধৈর্য ধরে রাখা, আদতে চ্যানেলেরই টিআরপি বাড়ানোর প্রকৌশল। 

এবার ঈশিত ক্ষমা চাইতেও কমেন্ট বক্সে তার মা-বাবাকে নিশানা করলেন অনেকে। ' মা বাবার লালসা দেখো...বাচ্চাকে বলে দিয়েছিল সাড়ে ১২ লাখের বেশি পেয়ে আসতে হবে'। কেউ আবার ঈশিতকে আশীর্বাদই করেছেন। লিখেছেন, 'নিজের দোষ বুঝেছ ভাল। ঈশ্বর তোমার মঙ্গল করুন। '

ঈশিতকে এমন ক্ষুরধার আক্রমণ করা উচিত কি উচিত নয়, এই নিয়ে দুই ভাগ গোটা নেটদুনিয়া।  কেউ কেউ বলেছেন, অমিতাভ বচ্চনের সামনে বসে শিশুটির আচরণ একেবারেই অভদ্র ও শিষ্টাচারহীন। আবার কেউ কেউ এর বিপরীত ব্যাখ্যাও করেছেন। কেন একটা শিশুকে এমনভাবে বিদ্ধ করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিগ বি-র কাছে ক্ষমা চেয়ে নিল ঈশিত । 


ভিডিওতে ঈশিত কী বলেছে? 

 অমিতাভ বচ্চনের সাথে তার 'দুর্ব্যবহার'-এর জন্য ঈশিত ক্ষমা চেয়েছে। সে  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। বলেছে, সেদিন ওইরকম আচরণের জন্য সে অনুতপ্ত এবং এমনটা করার কোনও ইচ্ছা তার ছিল না। তাহলে ঈশিত কেন  অমিতাভ বচ্চনের সঙ্গে এমন আচরণ করল? সে ব্যাখ্যাও করেছে। 

গুজরাতের গান্ধীনগরের বাসিন্দা ঈশিত সম্প্রতি কেবিসি-র হট সিটে বসে। আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিল সে। তবে তার আত্মবিশ্বাসী কথাবার্তা কখনও কখনও মাত্রা ছাড়িয়েছে শিষ্টাচারের, মত নেটিজেনদের। ঈশিত এমন আচরণ করছিল , যেন সে ধৈর্য রাখতেই পারছে না।  অমিতাভ বচ্চন যখনই কোনও প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, বিকল্প বা অপশন দেওয়ার আগেই সে উত্তর বলে দিচ্ছিল। এমনটাই ঘটে বারবার।  অমিতাভ যখন খেলার নিয়মগুলি ব্যাখ্যা করতে যান, তখনই ঈশিত তাঁকে থামিয়ে দেয়। বলে, "আমাকে নিয়ম ব্যাখ্যা করার ঝামেলা করবেন না... আমি সব জানি..." 

ঈশিতের ক্ষমাপ্রার্থনা 
এখন ঈশিত ভাট তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ( ishit_bhatt_official ) একটি ভিডিও শেয়ার করে বলেছে, "সবাইকে নমস্কার, 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে আমার আচরণের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি জানি যে আমার কথা বলার ধরনে অনেকেই আহত, বিরক্ত এবং অপমানিত হয়েছেন এবং আমি এর জন্য গভীরভাবে দুঃখিত। আমি তখন ভয় পেয়েছিলাম এবং আমার মনোভাব সম্পূর্ণ ভুল ছিল... আমি অভদ্র হতে চাইনি... অমিতাভ বচ্চন স্যার এবং পুরো 'কেবিসি' টিমের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে..." 

"কথা এবং কাজ কীভাবে আমাদের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে, বিশেষ করে এত বড় একটি প্ল্যাটফর্মে, সে সম্পর্কে আমি একটি বড় শিক্ষা পেয়েছি... আমি ভবিষ্যতে আরও ভদ্র, শ্রদ্ধাশীল এবং চিন্তাশীল হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। যারা আমাকে সমর্থন করেছেন এবং এই ভুল থেকে আমাকে শিক্ষা নেওয়ার সুযোগ দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ..." 

খবরের সূত্র : ABP Marathi

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ✨🖤 (@ishit_bhatt_official)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget