এক্সপ্লোর

Kiara Advani: কী করলে বিবাহবিচ্ছেদ কমবে? জানালেন কিয়ারা

Jug Jug Jeeyo: সামনেই মুক্তি পাবে 'যুগ যুগ জিও'। এই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নিজের মত দিলেন কিয়ারা আডবাণী।

মুম্বই: বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। প্রথম সারির অভিনেতাদের থেকে বর্তমান প্রজন্মের তারকাদের সঙ্গে জুটি বাঁধছেন পর্দায়। বক্স অফিসে সাফল্যও পাচ্ছে তাঁর ছবি। বলা ভালো, এই মুহূর্তের বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে কিয়ারা আডবাণী অন্যতম। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। কেরিয়ারের প্রায় শুরু থেকেই কিছুটা বেছে-বেছে ছবি করছেন কিয়ারা। গত বছর মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'শেরশাহ'। এই ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন পর্দায়। পর্দায় তাঁদের রসায়ন ছিল বাস্তব জীবনের মতোই। ছবিটি সিনেমা হলে মুক্তি না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে পারফরম্যান্স ছিল নজরকাড়া। আবার চলতি বছরে ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে 'ভুলভুলাইয়া টু'। যা প্রায় ২০০ কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সামনেই মুক্তি পাবে 'যুগ যুগ জিও' (Jug Jug Jeeyo)। এই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নিজের মত দিলেন অভিনেত্রী। জানালেন, কী কারণে বর্তমান প্রজন্ম এত বেশি বিবাহবিচ্ছেদের (Divorce) দিকে ঝুঁকছে।

বলিউডে সাফল্য প্রসঙ্গে কিয়ারা আডবাণী-

বক্স অফিসে তাঁর একের পর এক ছবি সফল হচ্ছে। এই মুহূর্তে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন কিয়ারা আডবাণী। বি টাউনে নিজেকে সফল অভিনেত্রী করে তোলার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'অবশ্যই এই সাফল্যে আমি অত্যন্ত খুশি। দর্শকদের এই ভালোবাসার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই। 'শেরশাহ' ছবিতে ডিম্পল চরিত্রটিকে মানুষ খুবই পছন্দ করেছিল। সত্যি ঘটনা অবলম্বনে যেভাবে ছবিটি তৈরি করা হয়েছিল, তা পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আর তার জন্য় প্রশংসা পাওয়ায় আমার নিজের প্রতি বিশ্বাস আরও বেড়ে গিয়েছে। এরইসঙ্গে 'ভুলভুলাইয়া টু'-এর বক্স অফিস কালেকশনও বুঝিয়ে দিয়েছে যে, সেটিও দর্শকের কতটা ভালো লেগেছে। অনুরাগীদের কাছ থেকে এই ভালোবাসা পাওয়া আমার কাছে সৌভাগ্যের। দুটো ছবি থেকেই আমার প্রত্যাশা অনেক ছিল। আর দর্শকেরা সেই প্রত্যাশা পূরণ করেছেন।'

আরও পড়ুন - Pushpa 2: 'পুষ্পা টু'-তে কি মারা যাবেন শ্রীভল্লি? উত্তর দিলেন প্রযোজক

বিবাহবিচ্ছেদ নিয়ে নিজের মত দিলেন কিয়ারা-

আগামীকাল অর্থাৎ ২৪ জুন মুক্তি পাবে 'যুগ যুগ জিও'। এই ছবিতে বরুণ ধবনের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আডবাণী। ছবির ট্রেলার, টিজার এবং কয়েকটি গান মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে, কিয়ারা এবং বরুণের চরিত্র দুটি নিজেদের বিবাহবিচ্ছেদ নিয়ে লড়াই করছে। ছোটবেলার প্রেমিককে বিয়ে করলেও তারা বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই ছবিতে বিয়ের তুলনায় বিবাহবিচ্ছেদকে বেশি করে দেখানো হয়েছে। কেন বর্তমান প্রজন্ম এত বেশি বিবাহবিচ্ছেদের দিকে ঝুঁকছে? কী করলেই বা এই বিবাহবিচ্ছেদ এড়ানো যেতে পারে, সেই প্রসঙ্গে নিজের মত দিলেন কিয়ারা। তিনি বলেন, 'বর্তমান প্রজন্মের দম্পতিদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। আর রয়েছে কথা বলার অভাব। এটাই মূল কারণ বিবাহবিচ্ছেদের। যখন আমরা সঙ্গীর সঙ্গে ঝগড়া করি। তখন এটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠি যে, আমি কতটা ঠিক। উল্টোদিকের মানুষটার কথা ভাবিও না।  পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সবাইকেই ভারসাম্য বজায় রেখে চলতে হয়। আর এই বোঝাপড়ার অভাবের কারণেই বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে বলে আমার মনে হয়।'

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget