এক্সপ্লোর

Kiara-Sidharth New Movie: 'শেরশাহ'র পর ফের জুটিতে সিদ্ধার্থ-কিয়ারা, আসছে নতুন প্রেমকাহিনি

New Movie: 'শেরশাহ' ছবির বর্ষপূর্তিতে ইনস্টাগ্রামে লাইভে আসেন দুই তারকা। সেখানেই তাঁরা ফের একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথা উল্লেখ করেন। ঠিক তারপরেই এই নতুন রোম্যান্টিক কমেডি ঘরানার ছবির খবর মেলে।

নয়াদিল্লি: সম্প্রতি এক বছর পূরণ করেছে তাঁদের একসঙ্গে প্রথম সিনেমা। সেই থেকে সকলের খুব পছন্দের এই জুটি। এবার ফের একসঙ্গে তাঁদের দেখা যাবে নতুন ছবিতে। কাদের কথা বলছি? ঠিকই ধরেছেন। এবার প্রেমের গল্পে (romantic movie) ফের জুটি বাঁধতে দেখা যাবে কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্রকে (Sidharth Malhotra)।

প্রেমের গল্পে সিদ্ধার্থ-কিয়ারা জুটি

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। মাঝেমধ্যে তাঁদের একসঙ্গে ছুটি কাটাতে যেতেও দেখা যায়। স্বাধীনতা দিবসের পোস্টে তাঁদের খুনসুটিও নজর কেড়েছে সকলের। এবার দর্শকেরল পছন্দের সেই সিদ্ধার্থ ও কিয়ারা জুটিকে ফের দেখা যাবে আরও এক ছবিতে। 

শোনা যাচ্ছে তাঁদের আগামী রোম্যান্টিক ঘরানার ছবির নাম আপাতত ঠিক হয়েছে 'অদল বদল' (Adal Badal)। এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, একেবারে নতুন অবতারে দুই তারকাকে দেখা যাবে এই ছবিতে। সূত্রের খবর, থাকবে স্পেশাল এফেক্টসও।

'শেরশাহ' ছবির বর্ষপূর্তিতে ইনস্টাগ্রামে লাইভে আসেন দুই তারকা। সেখানেই তাঁরা ফের একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথা উল্লেখ করেন। ঠিক তারপরেই এই নতুন রোম্যান্টিক কমেডি ঘরানার ছবির খবর মেলে।

এদিনের লাইভ সেশনে তাঁরা 'শেরশাহ' ছবির একাধিক নেপথ্য কাহিনি শেয়ার করে নেন। তবে অনুরাগীরা বারবারই জিজ্ঞেস করতে থাকেন যে একসঙ্গে কবে ফের তাঁদের দেখা যাবে। তখনই সিদ্ধার্থ বলেন, 'খুব শীঘ্রই হবে, আশা করছি।' কিয়ারা তারপরেই বলেন, 'যখন দর্শক চাইছেন তখন হঠাৎই হয়ে যেতে পারে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

কাজের ক্ষেত্রে, কিয়ারা আডবাণীকে সম্প্রতি দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান ও তাব্বুর সঙ্গে 'ভুল ভুলাইয়া ২' ছবিতে। এছাড়া রাজ মেহতার 'যুগ যুগ জিও' ছবিতে দেখা যায় তাঁকে। বরুণ ধবন, অনিল কপূর ও নীতু কপূরের সঙ্গে কাজ করেন তিনি।

অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রকে সাগর অম্বর ও পুষ্কর ওঝার 'যোদ্ধা' ছবিতে দেখা যাবে যা এই বছর ১১ নভেম্বর মুক্তি পাবে। অভিনয়ে দিশা পাটনি ও রাশি খন্না। এছাড়া তাঁকে ইন্দ্র কুমারের 'থ্যাঙ্ক ইউ' ছবিতেও দেখা যাবে।

আরও পড়ুন: New Web Series: স্বাধীনতা দিবসে নতুন স্পাই থ্রিলার সিরিজের ঘোষণা, আসছে 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই'

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget