এক্সপ্লোর

KIFF 2022: বাংলার সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বললেন সৌরভ

Sourav Ganguly: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চাঁদের হাট।

কলকাতা: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে তখন চাঁদের হাট। মধ্যমণি, বাংলার জামাই অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। বক্তব্য রাখছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

সৌরভ বললেন, 'শহর কলকাতা ও রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ। বছরের পর বছর ধরে কিংবদন্তিদের জন্ম দিয়েছে এই রাজ্য। এত প্রবাদপ্রতিম চরিত্র রয়েছে যে, নাম বলে শেষ করতে পারব না। যারা শুধু বাংলায় নয়, গোটা দেশে পরিচিতি তৈরি করেছেন। তাঁরা ইতিহাস তৈরি করেছেন। সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন। তাঁরা যে সমস্ত সিনেমা তৈরি করেছেন, তা স্মরণীয় হয়ে রয়েছে। ভবিষ্যতেও সকলেই মনে রাখবেন সেই সমস্ত কাজ। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর, পরের ১০ দিন উদযাপনের সময়। আমি সকলকে অনুরোধ করব আসুন, সিনেমা দেখুন। কিংবদন্তিরা, তারকারা ও ব্যতিক্রমী মানুষজন যে কাজ করেছেন, তা দেখুন।'

শাহরুখকে শুভেচ্ছা

একটা সময় তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে বহু জল্পনা চলত। শাহরুখ খানের (Shahrukh Khan) আইপিএল (IPL) দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রথম অধিনায়ক তিনি। পরে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নেতৃত্ব ছাড়তে হয়। নতুন দলের হয়ে খেলে আইপিএল কেরিয়ার শেষ করেছিলেন সৌরভ। শাহরুখের সঙ্গে তাঁর মতবিরোধ নিয়ে অনেক কানাঘুষোই গেঁথে রয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে পুরনো বিতর্কের রেশ রইল না। বরং দরাজ গলায় শাহরুখের প্রশংসা করলেন সৌরভ। বললেন, 'শাহরুখের সঙ্গে এই শহরের সম্পর্ক শুধু সিনেমায় আবদ্ধ নয়। ও কলকাতা নাইট রাইডার্সের মালিক। শুধু সিনেমা নয়, বাংলার খেলাধুলোর সঙ্গেও জড়িয়ে রয়েছে। আগামী ২-৩ মাসে ওর বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে। আশা করছি সেখানে ফের পুরনো শাহরুখকে দেখা যাবে। আমরা বিশ্বাস করি, আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিশেষ কিছু মুহূর্ত অপেক্ষা করে রয়েছে পরের কয়েক মাসে।'

শাহেনশাহকে নিয়ে মুগ্ধতা

শাহেনশাহকে শুভেচ্ছা জানালেন মহারাজ। অমিতাভের শতায়ু কামনা করলেন জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। সৌরভ বললেন, 'অমিতজি ৮০ বছর পূর্ণ করেছেন। গত ৬-৭ মাসে যোগাযোগ হয়নি। এই মঞ্চে দাঁড়িয়ে ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমন একটা খেলা খেলেছি, যেখানে সেঞ্চুরিকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমরা প্রার্থনা করি আপনি শতায়ু হোন। আরও কাজ করুন। সকলের বিনোদন করুন। আমাদের মতো আপনার ভক্ত, শুধু দেশে নয়, গোটা বিশ্বে যাঁরা ছড়িয়ে রয়েছেন, তাঁদের যতদিন পারবেন আনন্দ দিন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। আমাদের কাছে আপনি মহামূল্যবান।'                                                                

আরও পড়ুন: ফাইনালে মেসির আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স, সতীর্থদের আগাম সতর্কবার্তা দিলেন গ্রিজম্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget