এক্সপ্লোর

Kishore Kumar Birthday: কেবল পুরুষ নয়, মহিলা কণ্ঠেও গান গেয়েছিলেন কিশোর কুমার!

তিনি একাধারে গায়ক, অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক, লেখক। তিনি কিশোর কুমার। 'দ্য লেজেন্ড'-এর ৯২-তম জন্মদিনে তাঁকে স্মরণ।

মুম্বই: তিনি একাধারে গায়ক, অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক, লেখক। তিনি একাই একশো। দর্শকদের মনোরঞ্জন করার জন্য় যা যা প্রয়োজন সবরকম গুণেরই যেন এক অঙ্গে সমাহার। তিনি আর কেউ নন, কিশোর কুমার। আজ, ৪ অগাস্ট, তাঁর ৯২ তম জন্মদিন। 

কিশোর কুমারের নাম শোনেননি এমন ভারতবাসী নেই বললেই চলে। তাঁর অনন্য ব্যক্তিত্ব জন্য তিনি বহুলোকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ১৯২৯ সালে মধ্যপ্রদেশের খাণ্ডওয়াতে জন্মগ্রহণ করেন 'দ্য লেজেন্ড' কিশোর কুমার। আসল নাম আভাস কুমার গাঙ্গুলী। 

হিন্দি সিনেমা জগতের এক উজ্জ্বল উদাহরণ ছিলেন কিশোর কুমার। রোম্যান্টিক গান হোক বা রক অ্যান্ড রোল বা কমেডি চরিত্রে অভিনয়, যে কোনও ক্ষেত্রেই তাঁর জুড়ি মেলা ভার। 'মেরে স্বপ্নো কী রানি', 'ইয়ে শাম মস্তানি', 'রূপ তেরা মস্তানা', 'মেরি ভিগি ভিগি সি', 'চিঙ্গারি কোই ভড়কে', একের পর এক চির সবুজ হিট গানে আজ সিনেপ্রেমীরা মজতে ভালবাসেন। স্বভাবতই যে কোনও পরিচালক বা প্রযোজকই তাঁকে নিজেদের সিনেমায় নিতে চাইতেন। 

জন্মসূত্রে নাম আভাস কুমার গাঙ্গুলী হলেও কাজের ক্ষেত্রে তিনি কিশোর কুমার নামটাই বেশি ব্যবহার করতেন। শুধু মজার বা নাচের গান নয়, বিভিন্ন রোম্যান্টিক গানেও তাঁর অবদান অনস্বীকার্য। অথচ শুনলে অবাক হতে পারেন, তিনি কোনওদিন কোনও ভোকাল ট্রেনিং নেননি। 

কিশোর কুমারের জীবনের সঙ্গে ৪ নম্বরটি ওতোপ্রোতভাবে জড়িত। তাঁর জন্মদিন ৪ অগাস্ট। তিনি চার ভাই-বোনের সর্বকনিষ্ঠ ছিলেন, অর্থাৎ চতুর্থ সন্তান। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চারবার। এমনকী চলচ্চিত্র জীবনে ঠিক চারটি বাংলা ছবিতে অভিনয় করেছেন। 

শুধু পুরুষ কণ্ঠেই নয়, কিশোর কুমার মহিলা কণ্ঠেও গান গেয়েছেন। 'আকে সিধি লগি দিল পে' গানটির মহিলা কণ্ঠে লতা মঙ্গেশকরের গাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা কিশোর কুমারই গান। ইন্দোরে কলেজ জীবনে ক্যান্টিনে ধার করেছিলেন। সেই থেকে উদ্বুদ্ধ হয়ে তৈরি করেছিলেন তাঁর অপর এক বিখ্যাত গান 'পাঁচ রুপইয়া বারা আনা'। এছাড়াও কিশোর কুমারের ইউডলিং মন কেড়েছিল আম জনতার। জিমি রজার্স ও টেক্স মর্টনের থেকে অনুপ্রাণিত হয়ে ইউডলিং শেখেন তিনি। 

মাত্র ৫৮ বছরের জীবনে আঠারোটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। তাঁকে মধ্যপ্রদেশ সরকার লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করে। কিশোর কুমারের নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান শুরু হয়। 

১৯৮৭ সালে মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় কিশোর কুমার। তবে তিনি আজও সিনেপ্রেমীদের কাছে একইভাবে প্রাসঙ্গিক। তাঁর অনন্য সৃষ্টির মাধ্যমে আজও তিনি বেঁচে আছেন আট থেকে আশি, সকলের মনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget