এক্সপ্লোর

KK: কেকে-কে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রীর, চোখে জল গায়কের অনুরাগীদের

ফাদার্স ডে-তে কেকে কন্যার চোখে জল আনা পোস্টের পর আজ কেকে-র স্ত্রী একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন কিছু মন খারাপ করা কথা। যা চোখে জল এনেছে নেট নাগরিক থেকে কেকে অনুরাগীদের।

মুম্বই: জনপ্রিয় গায়ক কেকে (KK) প্রয়াত হয়েছেন দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গিয়েছে। কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কেকে-র প্রয়াণ এখনও মন থেকে মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। আর তাঁর পরিবারের লোকেরা যে তাঁকে কতটা মিস করছেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছে বার-বার। ফাদার্স ডে-তে কেকে কন্যার চোখে জল আনা পোস্টের পর আজ কেকে-র স্ত্রী (Jyothy Krishna) একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন কিছু মন খারাপ করা কথা। যা চোখে জল এনেছে নেট নাগরিক থেকে কেকে অনুরাগীদের।

কেকে-কে নিয়ে তাঁর স্ত্রীর পোস্ট-

এদিন কেকে-র স্ত্রী জ্যোতি কৃষ্ণ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে কেকে-র সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'ফের ছবি আঁকতে চেষ্টা করলাম। মিস ইউ সুইটহার্ট।' উল্লেখ্য, জ্যোতি কৃষ্ণর সঙ্গে কেকে-র সম্পর্ক সেই ছোটবেলার। তাঁরা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়েন, সেই সময় তাঁদের প্রথম দেখা হয়। তারপর প্রেম। এবং ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের রয়েছে দুই সন্তানও। স্ত্রীর জ্যোতি, ছেলে নকুল কৃষ্ণ কুন্নথ এবং মেয়ে তামারা কুন্নথকে রেখে পরলোক গমন করেছেন কেকে।

আরও পড়ুন - Riteish Deshmukh: অভিনয় ছেড়ে আইনজীবী হয়ে গেলেন রীতেশ দেশমুখ?

প্রসঙ্গত, গত ৩১ মে কলকাতায় গানের অনুষ্ঠান করতে আসেন জনপ্রিয় গায়ক কেকে। একটি কলেজের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। কেকে-কে দেখতে ভিড় উপচে পড়েছিল নজরুল মঞ্চে। সেখানে গান গাইতে গাইতেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন কেকে। হোটেলেও ফিরে যান। কিন্তু সেখানেও অসুস্থতা কাটেনি। হোটেলে অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত (KK Death) বলে ঘোষণা করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget