এক্সপ্লোর

Ajay Kajol Marriage Story: অজয়কে বিয়ে করবেন জানার পর বাবা ৪ দিন কথা বলেননি, জানালেন কাজল

তিনি জানিয়েছেন, অজয়ের বাবা মায়ের এই বিয়েতে কোনও আপত্তি ছিল না কিন্তু তাঁর বাবা তাঁর সঙ্গে ৪ দিন কথা বলেননি।

  মুম্বই: বাবা সোমু মুখোপাধ্যায় চাননি, তিনি অজয় দেবগণকে বিয়ে করুন। মন কষাকষির জেরে মেয়ের সঙ্গে ৪ দিন নাকি কথা বন্ধ রাখেন তিনি। তবে মা তনুজা ছিলেন, তাই শেষমেষ নির্বিঘ্নেই বিয়েটা সম্পন্ন হয় তাঁর। জানালেন কাজল। কাজলকে আজ থেকে দেখা যাবে নেটফ্লিক্সের ওয়েব শো ত্রিভঙ্গ-তে। ত্রিভঙ্গ ফ্যামিলি ড্রামা। তার আগে নিজের পরিবারের ব্যাপারে কাজল বলেছেন, ২৪ বছর বয়সে কেরিয়ারের শীর্ষে থাকার সময় তাঁর বিয়ে করার সিদ্ধান্তে চটে গিয়েছিলেন বাবা, ছবি নির্মাতা সোমু মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, এখন কাজে মন দাও, পরে সংসার বাঁধবে। কিন্তু মা তনুজা মেয়েকে পুরোপুরি সমর্থন করেন, বলেন, যা মন চাইছে তাই কর। ভাগ্য ভাল ছিল, শুধু মা নন, অন্যান্য পরিজনরাও সমর্থন করেন তাঁকে। ব্যস, তিনি মনের কথা শোনেন। পিতৃতন্ত্রের মুখোমুখি তাঁকে হতে হয়নি, অথবা হয়েছেন হয়তো, বুঝতে পারেননি। কারণ কোনও কোনও পরিস্থিতি তিনি পুরোপুরি ভুলে যান। ১৯৯৯ সালে কাজল বিয়ে করেন অভিনেতা অজয় দেবগণকে। তখন তিনি বলিউডের এক নম্বর নায়িকা, কুছ কুছ হোতা হ্যায়, পেয়ার তো হোনা হি থা, হাম আপকে দিল মে রহতে হ্যায়-এর মত একের পর এক হিট ছবি দিচ্ছেন। উল্টোদিকে অজয় তখনও অবিসংবাদী নায়ক হিসেবে নিজেকে তেমন প্রতিষ্ঠিত করতে পারেননি, প্রেমিকার তুলনায় খানিকটা নিষ্প্রভ। সে সময় মেয়ের বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সোমু। কারণ বিয়ে করে ফেলার সঙ্গে সঙ্গে বলিউড নায়িকাদের কেরিয়ার শেষ বলে তখন মনে করা হত, তাই মাধুরী দীক্ষিত বিয়ে করেন অনেক দেরিতে, জুহি চাওলা তো বিয়ে করেও তা গোপন রাখেন। কিন্তু ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করে ফেলেন কাজল। তিনি জানিয়েছেন, অজয়ের বাবা মায়ের এই বিয়েতে কোনও আপত্তি ছিল না কিন্তু তাঁর বাবা তাঁর সঙ্গে ৪ দিন কথা বলেননি। তাঁর ইচ্ছে ছিল, মেয়ে কেরিয়ারে জোর দিক কিন্তু তিনি জেদ ধরে থাকেন। শেষমেষ বাবাও রাজি হয়ে যান। কোনও পক্ষ কাউকে সেভাবে বিয়ের প্রস্তাব দেয়নি, তাঁরা শুধু জানতেন, এক সঙ্গে জীবনটা কাটাতে চান। কাজল আরও জানিয়েছেন, মা তনুজার জন্যই বাবা মায়ের ডিভোর্সের মত সঙ্কটজনক পরিস্থিতি তিনি সহজে সামলাতে পেরেছিলেন। মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক অসম্ভব ভাল, কারণ মা অসাধারণ। তাঁর জন্য মা যা যা করেছেন, যে সব সিদ্ধান্ত নিয়েছেন, সব কিছু তাঁর কাছে ব্যাখ্যা করেন তিনি, এমনভাবে যাতে তিনি তা বুঝতে পারেন। বুঝিয়েছেন, যতক্ষণ না তিনি বুঝতে পেরেছেন, সমস্যার সমাধান এক সঙ্গে বার করেছেন তাঁরা। তারপর তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেছেন, আলোচনা শেষ। কাজল বলেছেন।

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget