এক্সপ্লোর

Koel Mallick: জীবনের প্রথম শ্যুটিং, কোয়েলকে আশীর্বাদ করতে সেটে হাজির হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়!

Koel Mallick on Social Media: প্রথম শটের সময় সেটে উপস্থিত ছিলেন গোটা ইন্ডাস্ট্রির প্রায় সবাই।রঞ্জিত মল্লিকের মেয়ে প্রথম মহরত শট দেবে, সেই খবর চাউর হয়ে যেতেই সেটে হাজির হয়েছিলেন পরিচালক-প্রযোজক অনেকেই।

কলকাতা: প্রথম ছবিতে অভিনয় করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বাবা। নাহ.. তার কারণ মেয়ে অভিনয় করবে সেটা নয়। কারণ সেই বাবা নিজেই ছিলেন তৎকালীন বাংলা ছবির প্রথম সারির অভিনেতা। তাহলে? কারণ, বাবা ভেবেছিলেন, মেয়ে বোধহয় অভিনয় পারবেন না। আর তাতে ক্ষতি হবে পরিচালক-প্রযোজকের। আড়ালে পরিচালককে বলেছিলেন, 'দু-একদিন দেখে ওকে ছবি থেকে বাদ দিয়ে দেবেন'। এবিপি লাইভকে একটি সাক্ষাৎকারে এই গল্প শুনিয়েছিলেন খোদ রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। আর আজ সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবির অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন সেই বাবার মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নেন কোয়েল। সেখানে তিনি বর্ণনা করছেন, 'আমি অনেক ছবি করেছি, কিন্তু 'নাটের গুরু' আমার জন্য সবসময় খুব বিশেষ হয়ে থাকবে।' কোয়েল বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তিনি ব্যক্তিগত জীবনে একটু চাপা স্বভাবের। কখনোই ব্যক্তিগত জীবন নিয়ে সবার সামনে আলোচনা করতে স্বচ্ছন্দ্য হন না তিনি। আর প্রথম ছবির সময় তিনি নাকি সবার সামনে আসতেও চাইতেন না।'

কোয়েল জানাচ্ছেন, প্রথমদিন, প্রথম শটের সময় সেটে উপস্থিত ছিলেন গোটা ইন্ডাস্ট্রির প্রায় সবাই। রঞ্জিত মল্লিকের মেয়ে প্রথম মহরত শট দেবে, সেই খবর চাউর হয়ে যেতেই সেটে হাজির হয়েছিলেন পরিচালক-প্রযোজক অনেকেই। হাজির ছিলেন কোয়েলের বাবা-মাও। তাঁদের ভয়, লাজুক মেয়ে আদৌ সাজঘর থেকে বেরিয়ে সেটে আসবে তো?

আরও পড়ুন: Bhumi Pednekar Birthday: 'দম লাগাকে হাইসা' ছবির জন্য আড়াই মাস ধরে অডিশন, প্রথম রোজগারের টাকায় কী করেছিলেন ভূমি?

কোয়েল সাজঘরে প্রথম শটের অপেক্ষায় সেই খবর শুনেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) স্বয়ং। তিনি নিজের হাজির হয়েছিলেন কোয়েলকে আশীর্বাদ করতে। আর কিংবদন্তির আশীর্বাদে যেন অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছিলেন কোয়েল। প্রথম শট মিটে যায় ভালোয় ভালোয়।'

সোশ্যাল মিডিয়ায় বর্তমানের সফল, টলিউডের প্রথম সারির সেই নায়িকা শেয়ার করে নিয়েছেন শুরুর কথা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget