এক্সপ্লোর

Sharmila Tagore : ক্যানসার ধরা পড়েছিল শর্মিলা ঠাকুরের, ফিরিয়ে দিয়েছিলেন ছবির প্রস্তাব

Sharmila Tagore: 'কফি উইথ করণ'-এর সিজন ৮-এ একসঙ্গে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর এবং তাঁর পুত্র সইফ আলি খান। সেখানেই শর্মিলা জানান তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা। কিন্তু কীভাবে যুদ্ধ জিতলেন তিনি?

মুম্বই: সম্প্রতি 'কফি উইথ করণ' শোয়ের সিজন ৮-এ হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) এবং তাঁর পুত্র সইফ আলি খান (Saif Ali Khan)। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই শোয়ের বিশেষ এপিসোডটি। সেখানেই করণের সঙ্গে খোলামেলা আড্ডায় ছেলে আর মায়ের গল্প জমে ওঠে। কথা প্রসঙ্গেই শর্মিলা জানান নীরবেই ক্যানসার বাসা বেঁধেছিল তাঁর শরীরে। তবে ঠিক কবে শরীরে মারণরোগ বাসা বেঁধেছিল তাঁর সে কথা খোলসা করে কিছুই জানাননি বর্ষীয়ান অভিনেত্রী।

এই শোয়ে কথা ওঠে করণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি' ছবিতে শর্মিলার অভিনয়ের প্রসঙ্গে। করণ জানান যে এই ছবিতে প্রথমে শর্মিলা ঠাকুরকেই নেবার কথা ভেবেছিলেন তিনি, কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণে সেটা সম্ভব হয়নি।

কী বললেন শর্মিলা?

অভিনেত্রী এ প্রসঙ্গে বলেন, “করণ যখন আমার কাছে ছবিটিতে কাজের প্রস্তাব নিয়ে আসে, তখন কোভিড চরম পর্যায়ে ছিল। সেই সময় সবাই কোভিডের সঙ্গে লড়াই করছিল, আমাদের টিকাও দেওয়া হয়নি। তাই কেউই চায়নি যে ক্যানসার সারিয়ে ওঠার পর আমি এই ঝুঁকি নিই। তাই কাজটি ছেড়ে দিয়েছিলাম।” এরপর করণ বলেন, “আলিয়ার ঠাকুমার চরিত্রটির জন্য শর্মিলা ঠাকুরকে (Sharmila Tagore) প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেই চরিত্রে শাবানা আজমিকে দেখা গিয়েছিল।” বলাই বাহুল্য এই প্রথম প্রকাশ্যে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান শর্মিলা।

কফি উইথ করণের বিশেষ পর্ব

বড়দিনে বড় ধামাকা দিয়েছিলেন কর্ণ জোহর।প্রোমোতেই বোঝা গিয়েছিল নবাব পরিবারের একাধিক গল্প উঠে আসবে আলোচনা আড্ডায়। সইফকে একবার 'অভিযোগ' করতে শোনা গেল যে অনুষ্ঠানে তাঁর মা ও কর্ণ যেন তাঁকে নিয়ে 'অপ্রস্তুতে' ফেলার মতো গল্প বলতেই এসেছেন। রসবোধ ও ইতিহাসের মেলবন্ধনে সমৃদ্ধ হবে এই পর্ব, বলাই বাহুল্য। আর এই পর্বেই সইফের ছেলেবেলার অনেক রহস্য তুলে আনেন শর্মিলা।

বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর

১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। নেপথ্যে  জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সুমন ঘোষ। ছবির নাম 'পুরাতন'। এই ছবিতে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবিতে শর্মিলা ঠাকুরের জামাই অর্থাৎ ঋতুপর্ণার স্বামীর চরিত্রে দেখা মিলবে ইন্দ্রনীল সেনগুপ্তর (Indranil Sengupta)।

আরও পড়ুন: Isha Koppikar Divorce: ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন অভিনেত্রী ইশা কোপিকর, খবর সূত্রের

সেরা শিরোনাম

Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান

ভিডিও

India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget