এক্সপ্লোর

Koffee with Karan: 'কফি উইথ কর্ণ হ্যাম্পার'-এ কী থাকে? জানা গেল অবশেষে

Koffee With Karan Hamper: প্রত্যেক সিজনেই অনুরাগী থেকে প্রতিযোগী সকলের একটা সাধারণ প্রশ্ন থাকে। ওই হ্যাম্পারে আদতে কী রয়েছে? এবার অনুষ্ঠানের সপ্তম সিজনের হ্যাম্পারে কী ছিল, তা জানালেন সঞ্চালক স্বয়ং।

নয়াদিল্লি: ভারতের প্রথম সারির চ্যাট শোয়ের মধ্যে নিঃসন্দেহে অন্য কর্ণ জোহর (Karan Johar) সঞ্চালিত 'কফি উইথ করণ' (Koffee With Karan)। প্রত্যেক সিজনে এই অনুষ্ঠানে হাজির হন সিনে দুনিয়ার তাবড় তারকারা। তাঁদের সঙ্গে একেবারে মনখোলা আলোচনায় মাতেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। তাঁদের এই মজার আলোচনা পর্ব বেশ উপভোগই করেন দর্শক। বিতর্কও কম তৈরি হয়নি এই অনুষ্ঠানকে ঘিরে। তবে কেবল আলোচনাই নয়, এই অনুষ্ঠানে থাকে দুটি বিশেষ খেলাও। যার মধ্যে 'Rapid Fire' রাউন্ড বিশেষ আকর্ষণের। আর সেই রাউন্ডে জিতলে মেলে বিশাল একটি হ্যাম্পার। যাকে বলা হয় 'দ্য কফি উইথ করণ হ্যাম্পার' (the Koffee With Karan Hamper)। কিন্তু কী থাকে সেই হ্যাম্পারে? এবার নিজেই সেই তথ্য ফাঁস করলেন কর্ণ। 

কী থাকে 'দ্য কফি উইথ করণ হ্যাম্পার'-এ?

'কফি উইথ করণ'-এর প্রত্যেক সিজনেই অনুরাগী থেকে প্রতিযোগী সকলের একটা সাধারণ প্রশ্ন থাকে। ওই হ্যাম্পারে আদতে কী রয়েছে? এবার অনুষ্ঠানের সপ্তম সিজনের হ্যাম্পারে কী ছিল, তা জানালেন সঞ্চালক স্বয়ং।

ডিজনি প্লাস হটস্টারে এদিন একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে কর্ণ জোহর একটি হ্যাম্পার খুলে দেখাচ্ছেন দর্শকদের। একে একে দেখা যাচ্ছে হ্যাম্পারের মধ্যের জিনিস। ভিডিওয় কর্ণকে বলতে শোনা যায়, 'আমরা এমন আচরণ করি যেন কফি উইথ করণ হ্যাম্পার পৃথিবীতে জেতার জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার। অবশ্যই, আমরা নিজেদের খুব গুরুত্ব দিই কিন্তু আমরা আমাদের বিশ্বাসে বিভ্রান্ত হয়েছি যে এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বিশ্বাস করি যে এটা তাঁদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ যাঁরা সোফায় এসে বসেন।' এবারের অনুষ্ঠানে 'Rapid Fire' রাউন্ডের বিচারের জন্য বিশেষ বিচারকদের ব্যবস্থা ছিল। তাঁদেরও প্রশংসা করেন কর্ণ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

আরও পড়ুন: Yaariyan 2: আগামী বছরের ১২ মে যশের বলিউড ডেবিউ, মুক্তি পাবে 'ইয়ারিয়াঁ ২'

হ্যাম্পারে মূলত থাকে নামী কোম্পানির গয়না, স্পিকার, এসপ্রেসো মোবাইল, চা ও টি-মেকার সেট, চকোলেট, মিষ্টি ইত্যাদি। এবারের 'কফি উইথ করণ' বেশ জমজমাট চলেছে। অনুষ্ঠানে একাধিক অতিথির মধ্যে ছিলেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর ও সারা আলি খান, বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে, সামান্থা রুথ প্রভু ও অক্ষয় কুমার, ভিকি কৌশল ও সিদ্ধার্থ মলহোত্র, গৌরী খান, মহীপ কপূর, ভাবনা পাণ্ডে প্রমুখ।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget