এক্সপ্লোর

শুটিং চলাকালীন বেপরোয়া বাইকের ধাক্কা অর্জুন-প্রিয়ঙ্কাকে, গুরুতর আহত অভিনেত্রী, ভর্তি হাসপাতালে

অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে বেপরোয়া বাইকের ধাক্কা। গুরুতর আহত অভিনেত্রী।

অতসী মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ইকো পার্কের কাছে ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে বেপরোয়া বাইকের ধাক্কা। গুরুতর আহত অভিনেত্রী। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ওয়েব সিরিজ মহাভারত মার্ডারের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল ইকো পার্কের কাছে পেঁচার মোড়ে। 

অভিযোগ, আউটডোর শ্যুটিং চলাকালীন কর্ডন ভেঙে মত্ত বাইক চালক অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারকে ধাক্কা মারেন। পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। আজ ভোরে তাঁকে মুকুন্দপুর আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ডান পায়ে দুটি হাড় ভেঙেছে প্রিয়ঙ্কার। রয়েছে বড়সড় ক্ষতও। আজ দুপুরে অস্ত্রোপচার হবে। অভিনেত্রীর পায়ে প্লেট বসবে। বাইকের ধাক্কায় আহত হন প্রিয়ঙ্কার সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে থানায় অভিযোগ এখনও দায়ের হয়নি। অভিযুক্ত বাইক চালক পলাতক।                                     

বেপরোয়া বাইকের ধাক্কায় আহত প্রিয়ঙ্কার সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও। তবে এ নিয়ে থানায় অভিযোগ এখনও দায়ের হয়নি। 

আরও পড়ুন, ইন্দ্রপুরীর মেকআপ রুমে সারারাত একা, মেয়েদের হাসি, নূপুরের শব্দ শুনেছিলেন প্রসেনজিৎ!

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত অর্জুন  চক্রবর্তী অভিনীত ছবি 'অভিযাত্রিক'। শ্যুটিংয়ের দেড় বছর পর  মুক্তি পেল এই ছবি। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক শুভ্রজিৎ, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ, মধুর ভাণ্ডারকর সহ 'অভিযাত্রীক' ছবির সমস্ত কলাকুশলীরা। সকলের চোখে মুখেই খুশির ছাপ। তারকাদ্যুতিতে ঝলমলে 'অভিযাত্রিক'-এর প্রিমিয়ার, হাজির ছিলেন টলিউডের অন্যান্য তারকারাও। ছবি দেখে উচ্ছ্বসিত সকলেই।                      

প্রিমিয়ারে হাজির ছিলেন অর্জুন চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। পর্দার অপু ওরফে অর্জুন বলছেন, 'অবশেষে ঘরে ফিরছে অপু-কাজলের গল্প। আশা করব সবার ছবিটা ভালো লাগবে। প্রশংসা এবং সমালোচনা দুইই গ্রহণ করতে রাজি আমি। খুব ভালো লাগছে এতদিন পর মানুষ সাহস করে হলে ফিরছেন।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget