এক্সপ্লোর

Inox in Kolkata: কলকাতার বুকে ফের চালু হল নস্টালজিয়া মোড়া মেট্রো সিনেমা

ফিরল নস্টালজিয়া, ফিরল মেট্রো সিনেমার রূপোলি পর্দা। কলকাতায় প্রথম স্কটিশ স্থপতির বানানো এই সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর আগেই। সেই জায়গায় গড়ে উঠেছিল শপিং মল। আইনক্স চেনের হাত ধরে সেখানেই ফিরল রূপোলি পর্দা, চালু হল সিনেমাহল।

কলকাতা: ফিরল নস্টালজিয়া, ফিরল মেট্রো সিনেমার রূপোলি পর্দা। কলকাতায় প্রথম স্কটিশ স্থপতির বানানো এই সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর আগেই। সেই জায়গায় গড়ে উঠেছিল শপিং মল। আইনক্স চেনের হাত ধরে সেখানেই ফিরল রূপোলি পর্দা, চালু হল সিনেমাহল।

২০১১ সালে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতার এলিট সিনেমাহল, মেট্রো। নস্টালজিক সিনেমাহল বন্ধের খবরে মনখারাপ হয়েছিল তামাম শহরবাসীর। কিন্তু সংস্করণ শেষে ফের খুলে নস্টালজিয়া মোড়া মেট্রো সিনেমা হল। টমাস ল্যাম্ব নকশা করা এই মেট্রো সিনেমাহল ছিল কলকাতার প্রথম স্কটিশ ধাঁচের স্থাপত্য।

স্থপতি সুবীর কুমার বসুর পরামর্শে মেট্রো রিয়ালিটি গ্রুপের সিদ্ধান্তে আপাতত দুটি স্ক্রিন ও ৪২২টি আসন নিয়ে খুলে গেল এই প্রেক্ষাগৃহ।

১৯৩৫ সালে প্রথম চালু হয় এই প্রেক্ষাগৃহ। ‘ওয়ে আউট ওয়েস্ট’ সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়েছিল এখানেই। মেট্রোই ছিল কলকাতার প্রথম আধুনিক বা ‘এলিট’ প্রেক্ষাগৃহ। এরপর ১৯৪০ সালে লাইটহাউস তৈরি হয়। ৭৬ বছর পর, ২০১১ সালে এই প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। মূল সিনেমা হলটি অপরিবর্তিত রেখে বাকি অংশে তৈরি হয়ে যায় সেন্ট্রাল শপিং কমপ্লেক্স।

কলকাতা পৌরসংস্থার হেরিটেজ কমিশন ২০১২ সালে সিদ্ধান্ত নেওয়া হয়, মাল্টিপ্লেক্সে বদলে ফেলা হবে মেট্রোকে। তবে এবার শুধু সিঙ্গল স্ক্রিন নয়, আইনক্সের সঙ্গে হাত মিলিয়ে এবার এটি ‘মেট্রো আইনক্স’। ধর্মতলার বুকে নতুন করে জেগে উঠল ৮৬ বছর আগের নস্টালজিয়া।

ভোজনবিলাসীদের জন্য এখানে থাকছে  ক্যাফে আনওয়াইন্ড। চাইলে সিনেমা না দেখে শুধুমাত্র সুস্বাদু খাবারের মজাও নিতে পারেন যে কেউ। তাই শুধু সিনেপ্রেমী নয়, ভোজনবিলাসীদেরও ঠিকানা হতেই পারে নতুন মেট্রো সিনেমা।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget