এক্সপ্লোর

Koushani Birhday: 'আশা করি মায়ের গর্ব হবে', জন্মদিনে ২০০০ মানুষের খাবারের আয়োজন করলেন কৌশানি

আজ সোশ্যাল মিডিয়ায় একটি মন্দির থেকে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন কৌশানি। হালকা রঙের সাবেকি পোশাকে সেজেছেন কৌশানি। একটি ছবিতে তিনি হাসছেন, অন্য ছবিতে প্রণাম করছেন ভগবানের উদ্দেশে

কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু, আত্মীয়রা, প্রেমিক, শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। হাজির হয়েছে একাধিক কেক, উপহার। নায়িকাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে টলিপাড়ার প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রী। আর তিনি? বছরের বিশেষ দিনটা তিনি শুরু করলেন সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ২০০০ মানুষকে ভোগ খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)

আজ সোশ্যাল মিডিয়ায় একটি মন্দির থেকে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন কৌশানি। হালকা রঙের সাবেকি পোশাকে সেজেছেন কৌশানি। একটি ছবিতে তিনি হাসছেন, অন্য ছবিতে প্রণাম করছেন ভগবানের উদ্দেশে। কৌশানি লিখছেন, 'বুদ্ধপূর্ণিমার শুভদিনে মানুষের পাশে দাঁড়িয়ে আমি আমার জন্মদিন উদযাপন শুরু করেছিলাম। ২০০০ মানুষকে ভোগ খাওয়ানো আর তাঁদের আশীর্বাদ নেওয়ার মধ্যে দিয়েই আমার জন্মদিন শুরু হল। আশা করি আমার মায়ের আমায় নিয়ে গর্ব অনুভব হবে।'

আরও পড়ুন: Riddhi Sen Birthday: 'প্রিয় মানুষের জন্মদিন', সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিকে খোলা চিঠি সুরঙ্গনার

প্রসঙ্গত, সদ্য মাকে হারিয়েছেন কৌশানি। মাকে ছাড়া এই প্রথম জন্মদিন কাটাচ্ছেন নায়িকা। তাই অন্যরকম জন্মদিন উদযাপন, হাসি মুখ, রাতের পার্টি, সবকিছুর মধ্যেও যেন মিশে থাকল মনখারাপ। 

সদ্য গুঞ্জন শোনা গিয়েছিল, সম্পর্কে টানাপোড়েন চলছে কৌশানী ও বনির। এমনকি 'কিশমিশ'-এর প্রিমিয়ারে একাই হাজির হয়েছিলেন কৌশানি। তার পাশে দেখা যায়নি বনিকে। বনিকে নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান তিনি। তবে ভাঙনের কথা অস্বীকার করেন দুজনেই। এরপরেই কৌশানির জন্মদিনের তারকাখচিত পার্টিতে জমজমাট বনি কৌশানির রসায়ন।

কৌশানির জন্মদিনের দিন গোলাপি পোশাকে কৌশানির সঙ্গে আদুরে রিল (reel) শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বনি। সেখানে কোথাও কেক, কোথাও চকোলেট, কৌশানি-বনির ভিডিও জুড়ে ছড়িয়ে আছে জন্মদিনের উপহারেরা। কৌশানির জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন নুসরত জাহান (Nusrat Jahan), যশ দাশগুপ্ত (Yash Dashgupta), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও সঙ্গে ছেলে তৃষাণজিৎ (Trishanjeet), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee) ও অন্যান্য তারকারাও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koushani (@myself_koushani)

">

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget