এক্সপ্লোর

Kuler Aachar: বিয়ের পর নিজের পদবী পরিবর্তনে নারাজ মধুমিতা, বিরক্ত 'শ্বশুর-শাশুড়ি'!

Kuler Aachar Film: এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে।

কলকাতা: বিয়ের পর পদবি বদল কী সত্যিই প্রয়োজন? এই প্রশ্ন নিয়ে নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক সুদীপ দাস। নাম কুলের আচার (Kuler Aachar)। ১৫ জুলাই মুক্তি পাবে এই ছবি।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে (Neel Mukherjee)। 

আজ মুক্তি পেয়েছে 'কুলের আচার'-এর অফিসিয়াল পোস্টার। এক পোস্টারের ফ্রেমেই ধরা দিয়েছে গোটা পরিবার। হাতে হাত রেখে মধুমিতা আর বিক্রম, আর পিছনে ইন্দ্রানী আর নীল। ছবি গ্রাফিক্সেও ধরা দিয়েছে দুই পদবি।

ছবির গল্প কিছুটা এইরকম,  ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা। 

আরও পড়ুন: Sara-Kartik: 'কার্তিককে মিস করেন?' আইফার মঞ্চে উড়ে এল প্রশ্ন, জবাবে যা বললেন নবাব কন্যা সারা

ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।

কুলের আচারের মতোই টক ঝাল মিষ্টি এক পারিবারিক সম্পর্কের গল্প বলবে এই ছবি। ১৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কুলের আচার। প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget