এক্সপ্লোর

Sara-Kartik: 'কার্তিককে মিস করেন?' আইফার মঞ্চে উড়ে এল প্রশ্ন, জবাবে যা বললেন নবাব কন্যা সারা

Sara-Kartik Update: দুবাইয়ে এ বছর আইফা-র (IIFA Awards) আসর বসেছে। সলমন খান, শাহিদ কপূরের মতো এ লিস্টের তারকাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সারাও।

মুম্বই: সিনেমা শিল্প ব্যবসা নির্ভর বলে মানতে আপত্তি নেই। কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকে মনও। সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে সমীকরণের কথা জনতে চাইলে সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন ‘জেন জি’-র হার্টথ্রব কার্তিক আরিয়ান (Kartik Aryan)। এ বার আইফা পুরস্কারের (IIFA Awards) মঞ্চে কার্তিককে নিয়ে প্রশ্ন সামাল দিতে হল নবাব-কন্যা সারাকেও (Bollywood News)।

কার্তিককে নিয়ে প্রশ্ন সারাকে

দুবাইয়ে এ বছর আইফা-র (IIFA Awards) আসর বসেছে। সলমন খান, শাহিদ কপূরের মতো এ লিস্টের তারকাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সারাও। সেখানেই সবুজ গালিচায় পা রাখতেই কার্তিককে নিয়ে প্রশ্ন ধেয়ে এল সারার দিকে। প্রথমে কার্তিকের ছবি ‘ভুল ভুলাইয়া-২’-র সাফল্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় তাঁর। জবাবে সারা বলেন, 'সকলকে অনেক অনেক অভিনন্দন। ইন্ডাস্ট্রিতে যারই ছবি হিট হোক না কেন, আমরা সকলেই খুশি হই।'

এর পরই সারার দিকে মোক্ষম প্রশ্নটি ছুড়ে দেন জনৈক সাংবাদিক। জানতে চান, ‘কার্তিককে মিস করছেন কি?’ কিন্তু কার্তিকের ছবি নিয়ে কথা বললেও, কার্তিকের প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে রা কাড়েননি সারা। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে নিরাপদ দূরত্বে সরে যান তিনি। 

পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এ প্রথম কার্তিক সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন সারা। বাবা সেফ আলি খানের পাশে বসেই জানান, কার্তিককে তিনি পছন্দ করেন। সুযোগ পেলে তাঁর সঙ্গে প্রেম করতে চান। এর পর কার্তিক এবং সারার মধ্যে কিউপিডের ভূমিকায় দেখা যায় রণবীর সিংহকে। এক অনুষ্ঠানে দু’জনের আলাপ করিয়ে দেন তিনি।

এর কিছু দিন পরই পরিচালক ইমতিয়াজ আলি কার্তিক এবং সারাকে নিয়ে ‘লভ আজকাল’ ছবির ঘোষণা করেন। সেই ছবির শ্যুটিংয়েই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতার সূচনা। ছবিরে সেট থেকে উঠে আসা টুকরো ভিডিওয় ক্রিকেট খেলতে দেখা যায় দু’জনকে। সেখানে আশেপাশের লোকজনকে সারাকে ‘ভাবি’ অর্থাৎ বৌদি বলেও সম্বোধন করতে শোনা যায়।

আরও পড়ুন: Jamai Shosthi: কালিকাপুরে নিজের বাড়িতেই শাশুড়ির রান্নায় মজলেন বিশ্বনাথ বসু

এখানেই শেষ নয়, নিভৃতে নৈশভোজ হোক, বা হোটেলে হাতে হাত রেখে ঘোরা, বি-টাউনের নতুন যুগলের তকমা বসে যায় কার্তিক এবং সারার নামের পাশে। সারার ফ্যাশন শোয়ে তাঁর ভাই ইব্রাহিমের পাশে বসে সারাকে উৎসাহিত করতেও দেখা যায় কার্তিককে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দু’জনের সম্পর্কে ছেদ পড়ে বলে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলোও করে দেন তাঁরা।

তার পর থেকে আর কার্তিককে নিয়ে কখনও প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়নি সারাকে। বরং কস্মিনকালে কোথাও পুরনো প্রসঙ্গ উঠে এলেও, এড়িয়ে যেতে দেখা যায় সারাকে। একবার কার্তিককে ‘ফ্লার্ট’ বলেও উল্লেখ করেন তিনি। তাহলে কি ছবির প্রচারের জন্যই ঘনিষ্ঠতা সকলের সামনে তুলে ধরছিলেন তাঁরা? প্রশ্নের জবাব সম্প্রতি নিজেই দেন কার্তিক। জানান, অভিনেতা হলেও, তাঁরাও মানুষ। তাঁদেরও মন রয়েছে। সবকিছু ব্যবসার মধ্যে পড়ে না। 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget