এক্সপ্লোর

Kumar Sanu Update: রিয়্যালিটি শো-এর মঞ্চে কুমার শানুর গলায় প্রথমবার শ্যামাসঙ্গীত, মুগ্ধ বিচারক-প্রতিযোগীরা

Kumar Sanu Update: সামনেই কালীপুজো। প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে। শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির কাজও। টেলিভিশনের পর্দাতেও সেই রেশ। কুমার শানুর গলায় শ্য়ামা সঙ্গীতে জমে উঠল সঙ্গীতের মঞ্চ।

কলকাতা: সামনেই কালীপুজো। প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে। শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির কাজও। টেলিভিশনের পর্দাতেও সেই রেশ। কুমার শানুর গলায় শ্য়ামা সঙ্গীতে জমে উঠল সঙ্গীতের মঞ্চ।

'আমার সাধ না মিটিল.. আশা না পুরিল..', চোখ বন্ধ করে শ্য়ামা সঙ্গীত গাইছেন কুমার শানু (Kumar Sanu)। 'সুপার সিঙ্গার' এর মঞ্চে এই প্রথমবার। মুগ্ধ হয়ে বিচারকের গান শুনছেন দর্শক, প্রতিযোগী থেকে শুরু করে বিচারকেরাও। কালীপুজোর কথা মাথায় রেখে এই সপ্তাহে সঙ্গীতের মঞ্চে আয়োজন করা হয়েছিল 'ভক্তি আরাধনা'। সেই অনুষ্ঠানের অংশ হিসেবেই মঞ্চে শ্যামাসঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের বিচারক কুমার শানু। প্রতিযোগীরাও মূলত ভক্তিগীতি পরিবেশন করেন। আগামীকাল এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

সুপার সিঙ্গার এর মঞ্চে বিচারক হিসাবে রয়েছেন কুমার শানু। তিনি ছাড়াও সঙ্গীতের এই রিয়্যালিটি শো-এর বিচারক সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী।

সম্প্রতি সুপার সিঙ্গারের মঞ্চে বাপ্পি লাহিড়ী স্পেশাল এপিসোড-এর আয়োজন করা হয়েছিল। আর সেখানেই এসে কুমার শানু শুনিয়েছিলেন নিজের অভিজ্ঞতার কথা। সঙ্গীতশিল্পী বলেছিলেন, 'বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান রেকর্ডিং। যথাসময়ে স্টুডিওতে হাজির হয়েছি আমি। ১০ মিনিটের মধ্যেই বাপ্পিদা চলে এলেন। এসেই কলাকুশলীদের প্রশন করলেন, ট্র্যাক তৈরি আছে? তাঁরা উত্তর দিল, কেবল মুখরাটুকুই তাঁদের দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। তাই সেটুকুর ট্রাক তৈরি হয়েছে। আমি তো শুনে অবাক। গান গাইতে এসেছি অথচ গানই তৈরি নেই! আমি বললাম, বাপ্পিদা, গান তৈরি হলে আমি আসব না হয়। সেটা ওনাকে বলাতে বাপ্পিদা বললেন, 'না শানু, তুই গেলে তোকে আর পাওয়া যাবে না। আমায় ১০ মিনিট দে। ওখানে বসে সত্যিই ১০ মিনিটে উনি অন্তরা বানিয়ে ফেললেন। তারপর একটা কর্ডের ওপর গেয়ে গানটা রেকর্ড করে দিলেন। তারপর আমায় গান শেখাতে শুরু করলেন। এইভাবেই কাজ করতেন বাপ্পি লাহিড়ী।'

অন্যদিকে এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শোতে বিচারকের ভূমিকা পালন করছেন সোনু নিগম। ধীরে ধীরে বাংলা বুঝতে শিখছেন সোনু। যীশু বলেছিলেন, 'একদিন শ্যুটিং চলার সময় আমায় সোনুজীর স্ত্রী এসে বলেছিলেন, 'আমি ওকে কখনও এত বাংলা বলতে শুনিনি''। হাসতে হাসতে শানু যোগ করলেন, প্রথম ২ দিন নাকি সেটে চুপচাপ ছিলেন সোনু। বোঝার চেষ্টা করছিলেন সবাই কী বলছে। তারপর ধীরে ধীরে নিজেই বুঝতে পারছেন। আর কিছু বুঝতে অসুবিধা হলে শানুর থেকেই মানে জেনে নিচ্ছেন।

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget