এক্সপ্লোর

মাত্র ১০ মিনিটে গান তৈরি করে রেকর্ডিং! বাপ্পি লাহিড়ীর সঙ্গে কাজ করার গল্প শোনালেন কুমার শানু

কুমার শানু অবাক হয়ে দেখলেন, তিনি গান গাইতে এসেছেন অথচ গানের মুখরাটুকু ছাড়া তৈরি নেই কিছুই। তারপর?

কলকাতা: বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান রেকর্ডিং। যথাসময়ে স্টুডিওতে হাজির হলেন কুমার শানু। তখনও বাপ্পি লাহিড়ী এসে পৌঁছলেন তার পরেই। কুমার শানু অবাক হয়ে দেখলেন, তিনি গান গাইতে এসেছেন অথচ গানের মুখরাটুকু ছাড়া তৈরি নেই কিছুই। তারপর? সঙ্গীতে মঞ্চে বিচারক হিসাবে বসে বাপ্পি লাহিড়ীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন কুমার শানু।

সুপার সিঙ্গার এর মঞ্চে বিচারক হিসাবে রয়েছেন কুমার শানু। তিনি ছাড়াও সঙ্গীতের এই রিয়্যালিটি শো-এর বিচারক সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী। এখানে উদযাপন হচ্ছে বাপ্পি লাহিড়ী স্পেশাল এপিসোড। আর সেখানেই এসে কুমার শানু শোনালেন নিজের অভিজ্ঞতার কথা। সঙ্গীতশিল্পী বলছেন, 'বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান রেকর্ডিং। যথাসময়ে স্টুডিওতে হাজির হয়েছি আমি। ১০ মিনিটের মধ্যেই বাপ্পিদা চলে এলেন। এসেই কলাকুশলীদের প্রশন করলেন, ট্র্যাক তৈরি আছে? তাঁরা উত্তর দিল, কেবল মুখরাটুকুই তাঁদের দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। তাই সেটুকুর ট্রাক তৈরি হয়েছে। আমি তো শুনে অবাক। গান গাইতে এসেছি অথচ গানই তৈরি নেই! আমি বললাম, বাপ্পিদা, গান তৈরি হলে আমি আসব না হয়। সেটা ওনাকে বলাতে বাপ্পিদা বললেন, 'না শানু, তুই গেলে তোকে আর পাওয়া যাবে না। আমায় ১০ মিনিট দে। ওখানে বসে সত্যিই ১০ মিনিটে উনি অন্তরা বানিয়ে ফেললেন। তারপর একটা কর্ডের ওপর গেয়ে গানটা রেকর্ড করে দিলেন। তারপর আমায় গান শেখাতে শুরু করলেন। এইভাবেই কাজ করতেন বাপ্পি লাহিড়ী।'

অন্যদিকে এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শোতে বিচারকের ভূমিকা পালন করছেন সোনু নিগম। ধীরে ধীরে বাংলা বুঝতে শিখছেন সোনু। যীশু বলেছিলেন, 'একদিন শ্যুটিং চলার সময় আমায় সোনুজীর স্ত্রী এসে বলেছিলেন, 'আমি ওকে কখনও এত বাংলা বলতে শুনিনি''। হাসতে হাসতে শানু যোগ করলেন, প্রথম ২ দিন নাকি সেটে চুপচাপ ছিলেন সোনু। বোঝার চেষ্টা করছিলেন সবাই কী বলছে। তারপর ধীরে ধীরে নিজেই বুঝতে পারছেন। আর কিছু বুঝতে অসুবিধা হলে শানুর থেকেই মানে জেনে নিচ্ছেন।

আর সোনু? তাঁর নিজের কাছে কলকাতার কোন জিনিসটা সবচেয়ে প্রিয়? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে সোনু বলেছিলেন, 'এখানকার মন্দির আমার ভীষণ ভালো লাগে। আর গঙ্গার ধার। ভোরবেলা উঠে মন্দিরে পুজো দিতে যাই বা গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকি। সকালের গঙ্গা মন ভালো করে দেয়। একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে।' সেইসঙ্গে কলকাতার খাবারের কথাও উল্লেখ করতে ভুললেন না সোনু। বললেন, 'কলকাতার মিষ্টি আমার ভীষণ প্রিয়। তবে সবচেয়ে ভালো লাগে মিষ্টি দই।' রসিকতা করে সেই তালিকায় কষা মাংস আর মাছকে জুড়ে দিয়েছিলেন যীশু।

সেরা শিরোনাম

Nana Patekar: আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু
আচমকা দুঃসংবাদ, প্রয়াত নানা পাটেকর! গোয়ায় হৃদরোগে মৃত্যু
Bollywood News: আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
আসছে দ্বিতীয় সন্তান, সুখবর দিল তারকা দম্পতি, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঢেউ
Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget