এক্সপ্লোর

Kunal Kamra: কুণাল কামরাকে কি সত্যিই 'বয়কট' করেছে BookMyShow ? শিল্পীর অভিযোগে কী জবাব দিল কর্তৃপক্ষ ?

Book My Show: নিজেদের বিবৃতিতে বুক মাই শো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শো 'ডি-লিস্ট' করা অর্থাৎ তালিকা থেকে বাদ দেওয়া কিংবা তালিকাভুক্ত করার বিষয়টি সম্পূর্ণ ভাবে নির্ভর করে আয়োজকদের উপর।

Kunal Kamra: কমেডিয়ান কুণাল কামরাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরে। সম্প্রতিই সেই তালিকায় জুড়েছিল বুক মাই শো- এর নামও। অভিযোগ এই মাধ্যম কুণালকে 'বয়কট' করেছে। এক্স মাধ্যমে এই প্রসঙ্গে পোস্ট করেছিলেন কুণাল। এবার তারই পাল্টা জবাব দিল বুক মাই শো কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার এক্স মাধ্যমে কুণাল একটি খোলা চিঠি লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন তাঁকে 'ডি-লিস্টিং' করা হয়েছে। বুক মাই শো থেকে শিল্পী হিসেবে বাদ দেওয়া হয়েছে কুণাল কামরার নাম। এই নিয়েই জবাব দিয়েছে বুক মাই শো। নিজেদের বিবৃতিতে বুক মাই শো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি শো 'ডি-লিস্ট' করা অর্থাৎ তালিকা থেকে বাদ দেওয়া কিংবা তালিকাভুক্ত করার বিষয়টি সম্পূর্ণ ভাবে নির্ভর করে আয়োজকদের উপর। আয়োজকদের এক্তিয়ার ওই বিষয়টি। এই প্রসঙ্গে বুক মাই শো কর্তৃপক্ষের কিছু বলার থাকে না। 

এক্স মাধ্যমে বিবৃতি দিয়ে বুক মাই শো- এর তরফে বলা হয়েছে, 'বুক মাই শো হল টিকিট বিক্রির সুবিধা দেওয়ার একটি মাধ্যম। ভারতীয় আইন মেনেই ব্যবসা করে এই মাধ্যম। জনতার সামনে আমাদের ভূমিকা সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। আমাদের ভূমিকা হল লাইভ শো- এর টিকিট বিক্রির জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করা। অনুষ্ঠানের আয়োজকরা কিংবা যে জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তারা সিদ্ধান্ত নিয়ে থাকে যে কোনও অনুষ্ঠান তালিকাভুক্ত থাকবে নাকি তালিকা থেকে বাদ দেওয়া হবে।' 

একটি ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে একটি প্যারোডি গেয়েছিলেন কুণাল কামরা। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। আর তারপরই ক্ষেপে যান শিবসেনার সমর্থকরা। কুণাল কামরা 'পিটিয়ে মারার' নিদান দেন অনেকে। 'গ্রেফতারির' দাবিও ওঠে। যে হোটেলে এই ভিডিও শ্যুট হয়েছিল, সেখানেও ভাঙচুর চালান শিবসেনা সমর্থকরা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন মশকরা মোটেই মজাচ্ছলে নিতে পারেননি তাঁর সমর্থক, অনুরাগী, অনুগামীরা। প্রসঙ্গত উল্লেখ্য, যে ভিডিও নিয়ে এত বিতর্ক তা কুণাল কামরার একটি শোয়েরই অংশ। কুণাল নিজেও তা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shib Shankar Paul: ২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
Bikram Chatterjee: সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
Dev on Tollywood: 'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব
'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব
Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget